somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

কাশ্মীর প্রসঙ্গে--একটি ঐতিহাসিক দলিল (১০ম পর্ব)

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিন্তু রাজনীতি বড় কূট, জটিল এক গোলক-ধাঁধা, তা’ কাশ্মীরের জনগণ এমনকি জননায়ক স্বয়ং আব্দুল্লাও অনুধাবন করতে পারেননি। নেহরুর একদিকে কাশ্মীরী স্বজন-প্রীতি, আর একদিকে শেখ আব্দুল্লা প্রোরোচিত ভারত-কাশ্মীর অন্তর্ভুক্তির প্রত্যাশা-- পন্ডিত নেহরুকে আইনী কৌশল প্রয়োগে উৎসাহিত করেছিল। এ জন্যেই শেখ আব্দুল্লা তাঁর ঐতিহাসিক ভুলের দায় এড়াতে পারেন না। খুব দৃঢ় মনোবল নিয়ে যদি সম্মিলিত জাতিপুঞ্জ’র নির্দেশিকা অনুসরণ করা হ’ত, তবে কাশ্মীরের স্বাধীনতা হরণের প্রশ্ন উঠত না। জনগণের ইচ্ছা-অনিচ্ছা যাঁচাই না ক’রে শেখ আব্দুল্লা-নেহরু স্ব-রচিত,স্ব-মনোনীত শর্তে নতুনভাবে চুক্তিবদ্ধ হতে থাকলেন । ১৯৫২ সালের ২৬শে জুলাই আব্দুল্লা-নেহরু মনোনীত চুক্তিতে আবদ্ধ হলেন । চুক্তিগুলি হ’ল—‘কাশ্মীরের জন্য আলাদা নাগরিকত্ব, ভিন্ন পতাকা, পৃথক আইন তৈরির অধিকার সব বাতিল ক’রে দেওয়া হ’ল। বাতিল হ’ল ‘মহারাজ’ পদ। তার বদলে থাকবে ‘সদর-এ-রিয়াসত’।' আর তখন থেকে মহারাজা করণ সিং-এর নতুন পরিচয় হ’ল ‘সদর-ই রিয়াসত’। রাজনীতির খেলায় কখন, কার ভাগ্য কীভাবে নির্ধারিত হয়, তা’ অনুমান করা কঠিন । মাত্র ১বছর পেরোতে না পেরোতেই ১৯৫৩-র অগাস্ট মাসে কাশ্মীরের প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি ভারতের বিরুদ্ধাচরণ করছেন, ষড়যন্ত্র করছেন। কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন ক’রে, তিনি নাকি স্বাধীন কাশ্মীর গ’ড়ে তোলার চক্রান্ত করছেন। কাশ্মীরের জনগণ শেখ আব্দুল্লাকে এতদিন ‘শের-এ-কাশ্মীর’ ব’লে মনে করতেন, তাঁদের কাছে এই ঘটনা চরম আঘাত মনে হ’ল। কাশ্মীরী জনগণ শেখ আব্দুল্লার এই অপ্রত্যাশিত গ্রেপ্তার হওয়াকে ‘ভারতের বেইমানী ও কাশ্মীরী জাতির চরম অপমান’ ব’লে আখ্যায়িত করল। ‘কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলী’ বা ‘সংবিধান সভা’-র গুরুত্ব হ্রাস পেল, জনগণের প্রতিনিধিত্বমূলক বৈশিষ্ট্য হারাল। তখন, ভারত সরকারের কৌশলে প্রধানমন্ত্রীর পদে, এমন একজন ব্যক্তিকে বসানো হ’ল, যিনি ভারত সরকারের ইচ্ছানুসারে কাজ করবেন। তিনি হলেন বক্সী গুলাম মহম্মদ। ...(চলবে)
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ২:০৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×