somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

দানবের পেটে দু'দশক (মূল গ্রন্থ- IN THE BELLY OF THE BEAST) পর্ব-৫

০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরএসএস সমর্থকই মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল।
৩০শে জানুয়ারি ১৯৪৮, ভারতের স্বাধীনতার এক বছর পূর্ণ হওয়ারও আগে মহারাষ্ট্রের এক ধর্মান্ধ হিন্দু নাথুরাম গডসে দিল্লিতে এক প্রার্থনা-সভায় মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করে। নাথুরাম গডসে ছিল আরএসএস-এর এক গুরুত্বপূর্ণ সদস্য, এবং আরএসএস-এর প্রতিষ্ঠাতা ডঃ কে বি হেডগওয়ারের ঘনিষ্ঠ। গান্ধী হত্যার ঠিক আগে গডসে অবশ্য আরএসএস ছেড়ে দিয়েছিল, এবং সাভারকারের প্ররোচনায় আরেকটি আধিপত্যবাদী গোষ্ঠী হিন্দু মহাসভায় যোগ দিয়েছিল।
তাহলে গান্ধী হত্যায় আরএসএস-কে কখনো অপরাধী সাব্যস্ত করা যায়নি কেন?
গান্ধীহত্যায় যে আরএসএস-কে কখনই সরকারিভাবে জড়িত করা বা তাদের অপরাধী সাব্যস্ত করা হয়নি, তার নানা কারণের একটা হল, নাথুরাম গডসে-কে কখনই আরএসএস-এর সদস্য প্রমাণ করা যায়নি। কেন যায়নি? কারণ, আরএসএস-এর সদস্যদের নামের কোন রেজিস্টার নেই, কোনদিন ছিলও না। আরএসএস-এর কাজকর্ম বা সভার কোন লিখিত বিবরণীর ব্যাখ্যা হয় না, হতও না। আমার প্রায় দু-দশকের আরএসএস জীবনে আমি কখনো কোনো সাংগঠনিক সদস্য তালিকায় থাকিনি, কিংবা কোনো সদস্য-চাঁদাও দিইনি। অথচ আমি সঙ্ঘশাখায় শিক্ষক, মুখ্যশিক্ষক ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে বহাল ছিলাম।
আরএসএস তার কর্মীদের বিভিন্ন শাখা সংগঠনে কাজ করতে পাঠায়। বিজেপি ছাড়াও শিক্ষাক্ষেত্রে তাদের ফ্রন্ট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর ক্যাডারদের পরামর্শ দেয় আরএসএস। তাদের তৈরি করে দেয়। যেসব সদস্য শিল্পক্ষেত্রে কাজ করে, তাদের পাঠানো হয় আরএসএস-এর শ্রমিক ফ্রন্ট ভারতীয় মজদুর সঙ্ঘে (বিএমএস)। ব্যবসায়ী জগতের বয়স্ক এবং সাধারণত ধনী কর্মীদের পাঠানো হয় সম্পদশালী ধর্মীয় সংগঠন ‘বিশ্ব হিন্দু পরিষদ’ বা ‘ওয়ার্ল্ড হিন্দু কাউন্সিল’। এবিভিপি ও বিএমএস ইউনিয়ন দখল করার জন্য নির্বাচনে অংশ নেয়, জেতার জন্য গুন্ডামিও করে থাকে, কিন্তু তারা নিজেদের অরাজনৈতিক বলে দাবি করে। ...(ক্রমশঃ)

সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×