somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

দানবের পেটে দু'দশক (মূল গ্রন্থ- IN THE BELLY OF THE BEAST) পর্ব-৭

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে আরএসএস, জনসঙ্ঘ, তারপর বিজেপি
১৯৫১ সালে গান্ধী হত্যায় আরএসএস-এর যোগ নিয়ে তাদের প্রতি জনগণের মনে যে ঘৃণার সঞ্চার হয় তার মোকাবিলায় আরএসএস তার রাজনৈতিক শাখা ভারতীয় জনসঙ্ঘ প্রতিষ্ঠা করে। পাশাপাশি অবশ্য ১৯৫২ সালে এদেশে প্রথম সাধারণ নির্বাচনে নিজেদের বক্তব্য প্রচারের ব্যাপারটাও ছিল। এই রাজনৈতিক শাখার বর্তমান নাম বিজেপি। বাংলার হিন্দু মহাসভার নেতা, অতি জাতীয়তাবাদী ও বিখ্যাত বক্তা শ্যামাপ্রসাদ মুখার্জীকে জনসঙ্ঘের প্রধান করা হয়। সঙ্ঘের অভিযোগ, শ্যামাপ্রসাদ মুখার্জীকে কংগ্রেস বা শেখ আবদুল্লার পার্টি কাশ্মীরের জেলে খুন করে। এরপর সঙ্ঘের কর্মী দীনদয়াল উপাধ্যায়কে জনসঙ্ঘের প্রেসিডেন্ট করা হয়। শান্ত-প্রকৃতির মৃদুভাষী শ্রী উপাধ্যায়ও খুন হন। অভিযোগ, এঁকেও খুন করে রাজনৈতিক বিরোধীপক্ষের লোকেরা। এরপর জনসঙ্ঘের প্রেসিডেন্ট হন অটলবিহারী বাজপেয়ী (মধ্যে কিছুদিন দেবপ্রসাদ ঘোষ সভাপতি ছিলেন)। তিনি দু’দশক ধরে এই দায়িত্ব সামলেছেন। সে-সময়ে জওহরলাল নেহরু ও পরে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের স্বর্ণযুগ চলছিল। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করার পরই অন্যান্য বিরোধী জাতীয় দলের সঙ্গে সুবিধাবাদী জোট গড়ে জনসঙ্ঘ নতুন জীবন পায়।
ইন্দিরা গান্ধীর আদেশে কারাগারে বন্দি হওয়ার ফলে জনমানসে হারিয়ে যাওয়া বাজপেয়ী, আদবানি-রা জাতীয় তারকা হয়ে উঠলেন। ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধী তাঁর জনপ্রিয়তা তেমন জোরদার আছে, এই ভুল ধারণার ভিত্তিতে সাধারণ নির্বাচন ঘোষণা করলেন। এই নির্বাচনে শ্রীমতি গান্ধী ও তাঁর কংগ্রেস দল প্রায় মুছে গেল। তার পেছনে ছিল সমাজবাদী নেতা জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ব্যাপক জন আন্দোলন। একটি মিলিজুলি সরকার গঠিত হল। বাজপেয়ী ও আদবানি সেই সরকারে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পেলেন। বাজপেয়ী পেলেন বিদেশ মন্ত্রক, আদবানি পেলেন তথ্য ও সম্প্রচার দপ্তর। (বিজেপি-র এর একজন, ব্রিজলাল ভার্মা পান গুরুত্বপূর্ণ যোগাযোগ মন্ত্রকের ভার। সঙ্ঘের অনেক কর্মীও এতে অবাক হয়েছিলেন। এর কারন হল, সঙ্ঘের ান্র এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা নানা দেশমুখ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।) এর আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে এই দুই পেশাদার রাজনীতিক ও তাদের দল বিজেপি-র এমন সুদিন আসবে। (ক্রমশঃ)

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×