somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

দানবের পেটে দু'দশক (মূল গ্রন্থ- IN THE BELLY OF THE BEAST) পর্ব-১০

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘটনা হল, উত্তরপ্রদেশ রাজ্যটি ভারতের সংসদে সবচেয়ে বেশি সাংসদ পাঠায়। এই রাজ্যের ভোট কোন্ দিকে পড়ছে সেটা তাই খুব গুরুত্বপূর্ণ। অনেক দিন ধরেই বিজেপি তাই এই রাজ্যটির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে চলছে। ১৯৯০-৯২-এর রাম জন্মভূমি আন্দোলন তার সর্বোচ্চ শিখরে পৌঁছয় যখন ১৯৯২ সালের ৬ ডিসেম্বর সঙ্ঘের জঙ্গিরা বাবরি মসজিদটিকে ধ্বংস করে দেয়, আর তারই ফলশ্রুতিতে সারা ভারত জুড়ে, বিশেষ করে উত্তর ভারত আর মুম্বাইয়ে, বিরাট সব সাম্প্রদায়িক দাঙ্গা বাধায়। এর ফল হিসেবে আবার প্রতিবেশী পাকিস্তান ও বাংলাদেশে প্রতিক্রিয়াশীল মুসলিম ধর্মান্ধদের হাত শক্ত হয়—তারা হিন্দু মন্দির ও হিন্দুদের সম্পত্তি ধ্বংস করে, হিন্দুদের ওপর আক্রমণ চালায়।
১৯৯৫ সালে বিজেপি উত্তরপ্রদেশে একটা স্বল্পস্থায়ী জোট-সরকারে ঢুকতে সমর্থ হয়। এর ফলে ঐ রাজ্যে ১৯৯৬ সালের নির্বাচনে তারা বেশ ভাল ফল করে। ১৯৯৭ সালে তারা আবার “দলিতদের” দল কাঁসিরাম ও মায়াবতীর ‘বহুজন সমাজ পার্টি’ (বিএসপি)-র সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করে। ঠিক হয়েছিল, প্রথম ছ’ মাস মায়াবতী মুখ্যমন্ত্রী হবেন, তারপর বিজেপি। কিন্তু ১৯৭৭-র শেষাশেষি বিএসপি সরকার থেকে সমর্থন তুলে নেয়। তা সত্ত্বেও বিজেপি পেশীশক্তি ও টাকার জোরে প্রচুর “ঘোড়া কেনাবেচা” করে সরকারে যেতে সমর্থ হয়। নতুন যারা বিজেপি-র সাথে আসে তাদের মন্ত্রীত্ব দিয়ে তুষ্ট রাখা হয়। সে জন্য নতুন নতুন মন্ত্রকও তৈরি করতে হয়। বোঝাই যায়, নাগপুরের সদর দপ্তর থেকে আরএসএস-এর এইসব কাজকর্মে মদত দেওয়া হয়।
“বাজপেয়ী ও বিজেপি-র অন্য নেতারা এখনও বাবরি মসজিদের ধ্বংসস্থানে রাম মন্দির গড়তে চান। এই বইটি প্রকাশিত হওয়ার সময়ে মোদী ও যোগী সরকারের আনুকূল্যে তা অনেকদূর এগিয়ে গেছে, এবং ১৯৯২ ডিসেম্বরের মসজিদ ধ্বংস ও দাঙ্গার সমস্ত দোষীকে আদালত অপরাধ থেকে নিষ্কৃতি দিয়েছে। রক্ষণশীল উচ্চ জাতের হিন্দুদের কাছে সঙ্ঘের দেওয়া শপথ অযোধ্যায় রাম মন্দির। বাজপেয়ী কি নাগপুর থেকে আসা নির্দেশ অমান্য করবেন? তার বিশেষ সম্ভাবনা নেই। বিশ্ব হিন্দু পরিষদ আবার উত্তরপ্রদেশেরই মথুরায় কৃষ্ণের জন্মস্থানকে “মুক্ত” করার জন্য আরেকটি আন্দোলন শুরু করতে উন্মুখ। মায়াবতী কাঁসিরামের পার্টি বিএসপি সেটা চায় না। এখন উত্তরপ্রদেশে বিরোধী দল মুলায়ম ও অখিলেশ যাদবের পার্টি। তারা কোন্ অবস্থান নেয়, তা বলা যায় না। (ক্রমশঃ)
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×