somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

দানবের পেটে দু'দশক (মূল গ্রন্থ- IN THE BELLY OF THE BEAST) পর্ব-১৩

২১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মার্কিণ যুক্তরাষ্ট্রে আরএসএস সক্রিয় কর্মীরা ইন্টারনেটে আরএএস-এর হোমপেজে বর্তমান সরসঙ্ঘচালক রাজেন্দ্র সিং (রাজ্জু ভাইয়া)-র ছবি লাগিয়ে দিয়েছেন একই ভাবে শিবসেনাও তার হোম-পেজের সামনের পাতায় তাদের সর্বোচ্চ নেতা বাল ঠাকরের ছবি লাগিয়েছে। [আজ বাল ঠাকরে মৃত, এবং আরএসএস-এর সর্বোচ্চ নেতা মোহন ভাগবত।]
শিবসেনা তাদের হোম-পেজে তাদের নেতা সম্পর্কে কী লিখেছে দেখুন:
হিন্দুস্থানের সব অঞ্চলের লোকের একটাই আশা। তারা বলছে, মহান শিবসেনাপ্রমুখ শ্রী বালাসাহেব ঠাকরে আমাদের একমাত্র আশা। তিনি আমাদের জাতীয় নেতা”
জাতীয় আত্মনির্ভরশীলতার কথা বলে আরএসএস। এখন তারা এটি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে। সম্পূর্ণ অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার ধারণাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা ‘স্বদেশি জাগরণ মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। তারা ভারতে মার্কিন বিনিয়োগ ও গ্যাট (GATT) ও নাফটা (NAFTA)-র মত মার্কিন-পন্থী চুক্তির বিরোধিতা করে। আরএসএস-এর এই মার্কিন-বিরোধিতা মার্কিন সরকার ও সিআইএ-কে চিন্তায় ফেলেছিল—কংগ্রেস না বিজেপি, কাকে ভারতের পরবর্তী শাসকদল হিসেবে উঠে আসতে তারা পেছন থেকে সাহায্য করবে। [আজ এই ২০২০ সালে অবশ্য আরএসএস ও বিজেপি মার্কিন পুঁজি ও আম্বানী-আদানী জাতীয় বিশাল ভারতীয় পুজিঁর দাসত্ব সম্পূর্ণ স্বীকার করেছে। কৃষিপণ্য কর্পোরেট জগতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশ জুড়ে বিশাল কৃষক বিদ্রোহ চলেছে।]
আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এখন স্বস্তির নিশ্বাস ফেলতে পারে। দেখা গেল যে জাতীয় আত্মনির্ভরশীলতার এই ডাক ছিল তখনকার মতো রাজনৈতিক সুবিধাজনক এক পদক্ষেপ, তার পেছনে সত্যিকারের কোনও ইচ্ছা কাজ করছিল না। বহুজাতিক এনরন পাওয়ার প্রোজেক্ট নিয়ে বিজেপি যা করল তাতে সেটা প্রমাণিত হয়ে গেছে।
প্রথম থেকেই শ্রমিকদের পূর্ণ কর্মসংস্থান (তবে কাজের জায়গায় কোনও সত্যিকারের ক্ষমতা বা নিয়ন্ত্রণ নয়) ছিল আরএসএস ও বিজেপি-র কাজের একটা কেন্দ্রীয় বিষয়। এদেশের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন 'ভারতীয় মজদুর সঙ্ঘ' বা বিএমএস-এর কাজকর্মের মধ্য দিয়ে সেটা প্রকাশিত। বিজেপি-র অতি দক্ষিণপন্থী মিত্র শিবসেনাও মহারাষ্ট্রের হিন্দু শ্রমিকদের সমর্থনে তাদের নিজস্ব পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে। বি.দ্র... (আজই মূলগ্রন্থ ইংরেজিতে পুরোটা প্রকাশ করতে পেরেছি। বাংলায় অনুদিত বই থেকে লেখা আপাতত বন্ধ রাখছি, তবে পাঠক-বন্ধুদের আগ্রহ থাকলে আবার বাংলায় ক্রমানুসারে প্রকাশ করার চেষ্টা করব।)

সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৪
১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

'মানবাধিকার' (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৯ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:২৪

'মানবাধিকার' একটা এনজিও। তারা বিদেশী সহায়তা নিয়ে মানুষ, বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় কাজ করে। আজ তারা একটা বড় সমাবেশ করছে প্রেসক্লাবে। সমাবেশে সাংবাদিকসহ নানান পেশার মানুষ অংশ নিয়েছে। টিভি সাংবাদিকেরা... ...বাকিটুকু পড়ুন

শুধু দ্বিতীয় রিফাইনারি (ERL-2) টা করে দেখান , সবার মুখ বন্ধ হয়ে যাবে !

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০


গতকাল নাটকীয়তায় ভরা একটা দিন আমরা পার করলাম । রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেন ঝড় বয়ে গেল। পুরো সোশ্যাল মিডিয়া যেন দুই ভাগে ভাগ... ...বাকিটুকু পড়ুন

×