somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গায়েন রইসউদ্দিন
আমি রইসউদ্দিন গায়েন। পুরনো দুটি অ্যাকাউন্ট উদ্ধার করতে না পারার জন্য আমি একই ব্লগার গায়েন রইসউদ্দিন নামে প্রকাশ করতে বাধ্য হয়েছি এবং আগের লেখাগুলি এখানে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবার প্রকাশ করছি।

দানবের পেটে দু'দশক (মূল গ্রন্থ- IN THE BELLY OF THE BEAST) পর্ব-১৪[বাংলায় বা ইংরেজিতে পিডিএফ ফাইলস কোনও কারণে প্রকাশ করতে না পারার জন্য দুঃখিত! তাই বইটি'র গুরুত্ব উপলব্ধি ক'রে আমি আবার পর্বানুসারে লিখে প্রকাশ করছি। আগ্রহী পাঠক-লেখক বন্ধুরা পড়বেন আশা করি]

২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৮০-র দশকে দেশি ও আন্তর্জাতিক কায়েমি স্বার্থই কিন্তু শিবসেনাকে তৈরি করেছিল বম্বের শক্তিশালী ট্রেড ইউনিয়ন আন্দোলনকে ভাঙতে। তখন থেকেই তারা টাকার বিনিময়ে সুরক্ষা দেওয়ার একটা চক্র হিসাবে কাজ করে আসছে। কয়েক মাস আগে মার্কিণ পপ-গায়ক মাইকেল জ্যাকসন ও ভারতের সঙ্গীত জগতের দিকপাল লতা মঙ্গেশকর, ও অভিনেতা দিলীপ কুমার শিবসেনা-র আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি নাকি করা হয়েছিল বম্বের হিন্দু শ্রমিকদের সাহায্যকল্পে।
আরএসএস প্রথম থেকেই উগ্র জাতীয়তাবাদী বিদেশ নীতি প্রচার করে আসছে। জনসঙ্ঘের আমলে তার সুর ছিল অনেক চড়া, বিজেপি-র আমলে আর তত চড়া নেই। আগেকার দিনে সঙ্ঘ সদস্যরা কখনই মার্কিন যুক্তরাষ্ট্রকে পছন্দ করতেন না। চিরকালই সে দেশটিকে অনৈতিকতা আর অপবিত্রতার চূড়ান্ত বলে চিত্রিত করা হত। একই সাথে অবশ্য সোভিয়েত রাশিয়া ও চীনের সমাজবাদের তীব্র বিরোধী ছিল আরএএস ও জনসঙ্ঘ।
কিন্তু জনসঙ্ঘের এক প্রাক্তন প্রেসিডেন্ট ও বিখ্যাত বক্তা বলরাজ মাধক ছিলেন দারুণ মার্কিন-পন্থী। তাঁর ছোট কিন্তু শক্তিশালী একদল ভক্ত ছিল। কিন্তু তিনিও আরএসএস-কে ফলত জনসঙ্ঘকে, খোলাখুলি মার্কিন-পন্থী করতে সক্ষম হননি। তার মূল কারণ ছিল অতি ক্ষমতাসম্পন্ন গোলওয়ালকর ও বাজপেয়ীর মত নেতাদের বিরোধিতা। বাজপেয়ী পরে জোট-নিরপেক্ষতার সমর্থক হয়েছিলেন, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রতিও তার বিরোধিতা ছিল তুলনায় মৃদু (এটি অবশ্য ছিল আরএসএস-এর এক নম্বর শত্রু চীনকে আন্তর্জাতিক ক্ষেত্রে একঘরে করে রাখার কৌশল)। আরএএস ও জনসঙ্ঘের, এবং এখন বিজেপি-র, বিদেশ নীতি দাঁড়িয়ে আছে পাকিস্তান-বিরোধী ও চীন-বিরোধী—বা বলা চলে, সমস্ত ইসলামপন্থী বা সমাজতান্ত্রিক দেশ ও জোটের বিরুদ্ধে—ঘৃণার ওপর। বর্তমান বিজেপি সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ ঘোষণা করেছেন (মে, ১৯৯৮) যে চীন হল ভারতের এক নম্বর শত্রু। ইজরায়েল এখন সঙ্ঘ পরিবারের দারুণ প্রিয়। বাজপেয়ী, আদবানী ও অন্যান্য বিজেপি নেতারা প্রায়ই এই কট্টর আরব-বিরোধী দেশটিতে যাচ্ছেন। অভিযোগ, ইজরায়েল দেশটির মাধ্যমে সঙ্ঘের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আগেকার তিক্ত সম্পর্ককে ঠিক করার চেষ্টা চলছে। কী অদ্ভুত ব্যাপার! একটি হিটলার অনুরাগী সংগঠন এমন একটি দেশের সঙ্গে গা-ঘসাঘসি করছে, সারা বিশ্বে যে দেশটির চেয়ে হিটলার ও নাৎসি পার্টিকে ঘৃণা করার কারণ আর কোনও দেশের নেই।... (ক্রমশ)

সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×