বাঙাল বনাম বাঙালি
০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘বাঙাল’ কে আর ‘বাঙালি’ কে?
(আমি) এখনই জানতে চাই।
জন্ম থেকে আজ অবধি,
বুঝতে পারিনি ভাই।।
ঢাকা, বরিশাল, খুলনাবাসীকে
‘বাঙাল’ বলবো কেন?।
হুগলি, নদিয়া, কলকাতাবাসী
‘বাঙালি’ হবে কেন?।।
ভাষার জন্য ব্যবধান যদি,
‘নোয়াখালিবাসী’ কী?।
ভাষার জন্য অভিমান যদি,
গেঁয়োখালিবাসী কী?।।
আবার শুনেছি ‘ঘটি’ ও ‘বাঙাল’,
সীমান্তে দেখা হলো।
ঘটি ও বাঙাল বিয়ে হ’লে বলে,
এই বুঝি জাত গেলো।।
একজন বলে ‘বাঙাল’ অর্থে
বীর পুরুষের ভাব।
সূর্যসেনের মতো বীরের
এদেশে বড় অভাব।।
শুনে হেসে কয়, কলকাতাবাসী
‘ওরে ও বীর বাঙাল।
ঘটি-বাঙালি নেতাজীকে ভেবে
হ’সনে বদ্-বেহাল’।।
বাঙাল-বাঙালি ভিন্ন ভেবেই,
জাতির সর্বনাশ।
সীমান্ত হ’ল কলঙ্করেখা,
মানুষের হা-হুতাশ।।
মূর্খতারই দাম দিতে ভাই,
ছেড়েছি জন্মভূমি।
শুদ্ধ হোক, পবিত্র হোক,
বাংলার মনোভূমি।।

সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।...
...বাকিটুকু পড়ুনতোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।
I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আবু সিদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০
একটা সরকারি প্রাইমারি স্কুল। ক্লাস শুরু হয়েছে বেশ আগে। স্কুলের মাঠে জন মানুষ নেই। কয়েকটা গাছ, দু'একটা পাখি আর চিরসবুজ ঘাস তাদের নিজের মতো আছে। একান্ত চুপচাপ একজন মানুষ শিক্ষক-রুমে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,...
...বাকিটুকু পড়ুন
পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম...
...বাকিটুকু পড়ুন