নিজের ঐশ্বীরুপ অপরে প্রকাশে
শক্তির দেবতা দিকহীন আকাশে,
বিজলি খেলিয়া চলে চকিত চাহনি
তুমি সেই দেবতার দেবতাকে দেখনি।।
লজ্জ্বার শয্যা অসহ্য চারপাশ
বিশ্বাস ক্ষীণ হয়ে ভারী হয় নি:শ্বাস,
আশ্বাস যেটুকু, সেটুকুতো আসেনি
তুমি সেই নি:শ্বাসে বীষে ভরা নাগীনি।।
প্রতি রাতে একই রতি ক্লান্ত গৃহসুখ
অক্লান্ত দেহ-মন, কাছাকাছি দু’টি বুক,
অবিচারী অঙ্গের চঞ্চলা রজনী
তুমি সেই রজনীতে রাক্ষসী রমনী।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




