নিঃশব্দ তরনী বয়ে যায় কোন পানে?
আজ রিক্ত হাতে পড়ল ছায়া কার টানে?
মাধবী লুটালো, রক্তজবা আর শিমুল নাচে কোন বায়ে?
নিশিরাঙা ভোরের ডাকে ছুটছে সে গো মল পায়ে।
রিদ্ধ-পাঁজর, শুকনো ঠোঁট আর ধুম্র-তামাক
ভাসছে দেখ মহাকালনায়ে-
খঞ্জরমিতা, বিষাদসিন্ধু দাপিয়ে বেড়ায়, নাভিমূল আর,
আগ্নিশিখা তার গায়ে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


