somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘এখানে প্রস্রাব করিবেন না’

০৬ ই মে, ২০১৫ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সারাদিন ঢুকতে পারি কিংবা না পারি, ঘুমুতে যাওয়ার আগে একবার এবং ঘুম থেকে উঠে একবার ফেসবুক চেক করতে ভুলিনা! এই ‘অপরাধে’ ইতোমধ্যে আমাকে নিয়ে বেশ হাসাহাসি হয়েছে এবং ‘ফেবু ম্যানিয়া’ হিসেবে উপাধি দেয়া হয়েছে।

ঘটনা আসলে অন্য! বেশ কিছুদিনে ধরে ব্যাপক ট্যাগ খাচ্ছি! ট্যাগের বিষয়বস্তু মারাত্মক! ‘দেখুন কীভাবে এই মহিলা পরকীয়ার শাস্তি পেলেন’, ‘আল্লাহর কী কূদরত” ‘এ কী করলেন হাসিনার মন্ত্রী’, ‘ঢাকায় যাচ্ছি’-এই লিখে জনৈক ব্যক্তির বাসে এলিয়ে দেয়া শরীরের ছবি! বেশ বিব্রতকর অবস্থা! এই জন্য বেশ কয়েকজনকে বন্ধু তালিকা থেকে বাদ দিতে হয়েছে।

মাঝে মাঝে কেউ কেউ তাদের কমেন্টে ‘মেনশন’ করেন। বেশ লাগে! পাত্তা পেলে খারাপ লাগেনা! এরকম এক বন্ধু একটা ভিডিও পোস্ট দিয়ে কমেন্টে ‘মেনশন’ করেছেন! অামাদের ধর্ম মন্ত্রণালয়ের করা ভিডিও! রাস্তাঘাটে যেখানে-সেখানে হিস্যু করা নিয়ে ভিডিও! সেদিন কারওয়ান বাজারে দেখলাম এক ব্যক্তি বেশ অভিনব কায়দায় হিস্যু করছে! রাস্তার দিকে মুখ করে বসেছে, আর হাতে থাকা ঝাঁকি দিয়ে সামনের জিনিসপত্র ঢেকে দিয়েছে!

সারা রাস্তাজুড়ে দেখি ‘এখানে প্রস্রাব করা নিষেধ’! কেউ কেউ জরিমানার কথাও লিখেন। কোথায় যেন হিস্যু করলে ‘....’ কেটে নেয়ার হুমকিও দেখেছিলাম! অথচ ভুসভুস করে কটু গন্ধ নাকে আসে, হিস্যুর স্রোত!!! এই ভিডিওটাতে ওসবের কিছু নাই! শুধু আরবীতে লেখা এখানে প্রস্রাব করা নিষেধ! আর তাতেই গোটা দৃশ্যপট বদলে গেছে!

একেই কী ‘ইনোভেশন’ বলে? ভাষার কী অদ্ভুত প্রয়োগ!
ধন্যবাদ আমাদের ধর্ম মন্ত্রণালয়!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×