somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাজের লোক, মানুষ এবং একটি ব্যক্তিগত অভিজ্ঞতা!

০৮ ই মে, ২০১৭ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিস থেকে ফিরে ঘুমিয়ে পড়েছিলাম। গভীর ঘুম!

ঘুম ভাঙলো পেটে খুব ক্ষুধা নিয়ে! ঘড়িতে বাজে সাড়ে আট টা! তড়িঘড়ি করে চোখেমুখে পানি দিয়ে, বাইরে এসে দেখি লংকাকান্ড!
তুমুল বৃষ্টি! বৃষ্টির সাথে ঝড়! রাস্তাঘাটে পানি জমে গেছে। একটা দুটো অটো দেখা যাচ্ছে বটে; তবে সবারই বাড়ি ফেরার তীব্র তাড়া! তার মানে হোটেলের রেস্টুরেন্টই ভরসা!

সমস্যা হলো, রেস্টুরেন্টে খাবার অর্ডার করে বসে থাকতে হবে কমপক্ষে আধা ঘন্টা! এই আধাঘণ্টা পেটের ক্ষুধা সামলাবো কি করে? রুমে ফিরে একটা বই নিয়ে রেস্টুরেন্টে ফিরলাম। কোণার দিকের একটা রুমে গুটিসুটি মেরে বসলাম। খাবার অর্ডার করে বইয়ে মনোযোগ দিলাম। বিরাট কাঁচ ভেদ করে বাইরে বাড়ি ফেরা মানুষের তাড়া দেখা যাচ্ছে! ভিজে একাকার হয়ে যাওয়া অটো, কখনো সখনো দ্রুত ছুটে যাচ্ছে দু/একটা কাচঁ তোলা গাড়ি, গাড়ির চাকায় ছলকে উঠছে কাদা পানি!

আমার পাশের বড় টেবিলে একটা পরিবার খেতে বসেছে। চায়নিজ খাবারের অর্ডার করেছে। চিকেন ফ্রাই, ভেজ এবং আরও এটাসেটা! খাবারের ঘ্রাণ আসছে! আমার ক্ষুধা আরও বেড়ে গেল।

হঠাৎ একটা শিশুর চিৎকার শুনে মনোযোগ সেদিকে ফিরলো। ছোট্ট একটা শিশু হাত পা ছুড়ে কাঁদছে! তের চৌদ্দ বছরের একটা বালিকা প্রাণপণ চেষ্টা করছে তার কান্না থামাতে; কিন্তু পারছে না। এই দৃশ্য দেখে পাশের টেবিলের পরিবার হেসে কুটিকুটি! এবার বুঝতে পারলাম, বালিকা আসলে এই পরিবারেরই 'কাজের মেয়ে'! পরিবারটি যখন খাওয়া দাওয়া করছে, বালিকার দায়িত্ব পড়েছে তাদের বাচ্চা সামলাবার!
আমি আরও মনোযোগ দিলাম। বালিকার টেবিলেও খাবার আছে, তবে সে খাবার আর পরিবারটির খাবারে বিস্তর তফাৎ। তাকে ভাত, ডাল আর সবজি দেয়া হয়েছে। বেচারি সেই খাবারটাও খেতে পারছে না।

আমরা নাকি ক্রমশ সমৃদ্ধ দেশের দিকে যাচ্ছি। কিন্তু মানসিকতায় এই দৈণ্যতা কোথা থেকে পেলাম আমরা? আমরা মানবিকতার এ কোন মুখে অগ্রসর হচ্ছি? এইটা কোন পারিবারিক মূল্যবোধ? এই পরিবারটির সাথে কয়েকটা শিশুও আছে, ওরা কি শিখছে পরিবারের বড়দের কাছ থেকে?

আমার ক্ষুধাটা হঠাৎ করেই চলে গেল!
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৭ দুপুর ২:৫১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×