somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিম মেলায় লাখো মানুষ; কিন্তু কেন?

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুরগীর ডিম হোক আর ঘোড়ার ডিম, কোন একটা উপলক্ষ পেলেই হল। এই শহরের মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়ে! কেনাবেচাটা মূখ্য নয়; আসল কথা হল উপলক্ষ, কোথাও যাওয়ার একটা সুযোগ

দুই কোটি মানুষের এই শহর। প্রকৃত অর্থে এই শহরের জনসংখ্যা আরও বেশি। এই বিশাল সংখ্যক জনসংখ্যার বিনোদনের দিকটি কখনোই বিবেচনা করা হয় নি। ফলে একটা অদ্ভুত শহর গড়ে উঠেছে, যেখানে বিনোদনের কোন ব্যবস্থা নেই, উন্মুক্ত স্থান নেই; যেখানে সময়ে অসময়ে, ছুটির দিনে মানুষ একত্রিত হবে অথবা সময় কাটাবে। বিচিত্র এক নগরী, যেখানে হাঁটার জন্য অধিকাংশ রাস্তায় কোন ফুটপাত নেই। যতটুকু আছে, তার বেশিরভাগ অংশ দখলে চলে গেছে। অথবা সারাদিন হকারদের দখলে থাকে।

গোটা রাজধানী জুড়ে একমাত্র উন্মুক্ত স্থান হল সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে আবার সব ধরনের সভা সমাবেশ, মেলা, মিছিল মিটিংয়ের জন্য দখলে থাকে প্রায় গোটা বছর! এর মধ্যে অর্ধেক উদ্যান দখল করে জাদুঘর বানানো হয়েছে। বিকেলের পরে, বা একটু সন্ধ্যা হলে বাকি অর্ধেক জুড়ে মাদক, ছিনতাইকারী অথবা নারী ব্যবসা শুরু হয়। ফলে সাধারণ মানুষের জন্য সেটা এক ভুতুড়ে জায়গায় পরিণত হয়।

নতুন করে হাতিরঝিলে একটা উন্মুক্ত জায়গা তৈরি করা হয়েছে, যা আবার এই শহরের নাগরিকদের বিনোদনের কথা চিন্তা করে বানানো হয় নি। এটা মূলত রোড নেটওয়ার্ক। তবুও রাস্তার ধারে যতটুকু পারা যায়, মানুষজন হাঁটা-চলা করে। অথচ একটু ভেবে-চিন্তে বানালে এটা হতে পারতো এই শহরের মানুষের জন্য চমৎকার এক বিনোদনের কেন্দ্র!

এর বাইরে আছে কিছু হাউজিং সোসাইটির মাঠ, ঢাকা ইউনিভার্সিটি, চন্দ্রিমা উদ্যান, উত্তরার দিয়াবাড়ি।

হাউজিং সোসাইটিগুলো মনে করে এসব মাঠ তাদের নিজস্ব সম্পত্তি। ফলে খেলাধুলা হাঁটাচলার সুযোগ সেখানে কম; বরং নানা ধরনের অনুষ্ঠানে ভাড়া খাটানো, বিভিন্ন মেলার আয়োজন নিয়ে তারা অনেক বেশি ব্যস্ত। কারণ এসব থেকে নগদ টাকা মেলে।
ঢাকা বিম্ববিদ্যালয় এই শহরের মানুষের জন্য এক স্বস্তির জায়গা। বড় করে নি:শ্বাস ফেলা এবং পাবলিক টয়লেটের সংকটের শহরে লোকজনের হাগা-মুতার চমৎকার জন্য এক চমৎকার স্থান ঢাকা ইউনিভারসিটি। ফলে ছুটির দিনে অতিরিক্ত মানুষের চাপে গোটা ইউনিভারসিটির নিরাপত্তা এখন হুমকির মুখে।

চন্দ্রিমা উদ্যান এবং আশেপাশের এলাকা নানা রকমের ভিআইপি কর্মকান্ডের জন্য ব্যস্ত থাকে। ফলে সাধারণ মানুষের জন্য এই নিয়ম, সেই বিপত্তির অন্ত নাই। একদিন এই গেইট বন্ধতো, আরেক দিন অন্য গেইট!

সিনেমা চলে গেছে সাধারণ মানুষের হাতের বাইরে। কম খরচের হলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। ব্লকবাস্টার হয়ে গেছে বড় বড় শপিংমল কেন্দ্রিক; যা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। অতএব সিনেমাকেন্দ্রীক বিনোদনও বন্ধ!

মোট কথা, পৃথিবীর এক অনন্য শহর ঢাকা, যেখানে মানুষের নি:শ্বাস ফেলার সুযোগ, বিনোদনের প্রয়োজনীয়তাকে সরাসরি অস্বীকার করা হয়েছে! ফলে মানুষ যখনই কোন মেলা, অনুষ্ঠানের খবর পাচ্ছে, দলবেঁধে ছুটে যাচ্ছে। সে হোক বাণিজ্য, বই, ডিম, অথবা বৈশাখ!
ফলে আপনি যদি মনে করেন, আজকের ডিম মেলায় হাজারে হাজারে মানুষ ডিম কিনতে গেছে, আমার ধারণা সেটা ভুল হবে। মানুষ এই ছুটির দিনে একটু বিনোদনের আশায় একত্রিত হয়েছে।

আপনি আগামীকাল মুরগী মেলা করেন, দেখবেন অবস্থা একই হবে।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×