somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহ ‘সোফিয়া!’ আহা ‘সুফিয়া’!

০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘সোফিয়া’ নামের রোবট বাংলাদেশ থেকে ঘুরে গেল। এই রোবট নিয়ে দেশের মানুষের, বিশেষ করে রাজধানীবাসী ও বড় বড় মিডিয়ার কী উচ্ছ্বাসটাই না চোখে পড়লো।

বাঘা বাঘা সাংবাদিকরা সোফিয়ার সাক্ষাৎকার নিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রীও সোফিয়ার সাথে কথা বলেছেন। বড় বড় সংবাদপত্র তাদের প্রথম পাতায় বড় করে সোফিয়ার খবর ছাপিয়েছে। দেখা যাচ্ছে, সোফিয়া অনেক তথ্যই জানে। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। সে বাংলাদেশকে বেশ ভালওবাসে।

সোফিয়াকে বাংলাদেশে নিয়ে আসা এবং বাংলাদেশ থেকে ঘুরে যেতে মোট খরচ হয়েছে ১২ কোটি টাকা।

এটা অবশ্য খুবই সামান্য টাকা। কেননা বাংলাদেশের মানুষজন আগের তুলনায় বেশ ভাল পরিমাণে ট্যাক্স দিচ্ছে। তাছাড়া টাকাতো খরচ করারই জিনিস। গত বছর ৬৩ হাজার ৭৯১ কোটি টাকা ট্যাক্স আদায় হয়েছে। এ বছর এর পরিমাণ আরো অনেক বেশি। এছাড়া বিদেশ থেকে শ্রমিক শ্রেণীর মানুষজন দুই হাত ভরে দেশে টাকা পাঠাচ্ছে। ব্যাংক ডুবে যাচ্ছে টাকায়। বড় বড় ব্যাংকগুলোতে যে কোন ধরনের লুটপাটই প্রায় কয়েক হাজার কোটি টাকা।

সমস্যা হলো, দক্ষিণ-পশিচমাঞ্চলের এক প্রত্যন্ত উপজেলার সুফিয়া বেগম এক কলসি খাবার পানির জন্য পেটে ৫ মাসের বাচ্চা নিয়ে প্রতিদিন ৩ কিলোমিটার পথ পাড়ি দেয়। অথচ সেখানে ১০-১৫ লাখ টাকা খরচ করে একটা পানির প্লান্ট করে দিলে এই কষ্টটা তাকে আর করতে হয় না। আরেক সুফিয়া খাতুন দরিদ্র গর্ভবতী মায়ের জন্য বরাদ্দ করা মাসে পাঁচ’শত টাকা পাবার জন্য ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে পথেই বাচ্চা প্রসব করে ফেলেছে। এখন এই মা আর বাচ্চা, দুইজনের অবস্থাই মুমূর্ষু! কিন্তু এই সুফিয়াদের খবর দেশের কোন বড় পত্রিকার ভেতরের কোন পাতায়ও ছাপা হয়নি।

এই অন্যায্য আর অসাম্যের পৃথিবীতে ‘সোফিয়া’ আর ‘সুফিয়া’ হয়ে জন্মানোর মধ্যে বিস্তর ফারাক আছে। এটা আমাদের বুঝতে হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৯
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×