somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক সন্তানের নিকট একজন মায়ের চিঠি (প্রথমঅংশ)

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(ইংরেজী একটি ব্লগ থেকে অনুবাদকৃত)

প্রিয় পুত্র,
অনেকদিন আগে আমি একটা সংবাদ পেয়েছিলাম। যা একজন মা এর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সংবাদ, যা মানবজাতির জন্য শ্রেষ্ঠ সংবাদ। এই সংবাদটি ছিলো আমি মা হতে যাচ্ছি~

বাবা বিশ্বাস করো, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না ওইদিন আমি কতটা খুশি হয়েছিলাম!! এর সপ্তাহ্ খানেক পর থেকে আমি আমার শরীরে কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম। আমি অস্বস্তিবোধ করছিলাম কারন আমি ক্ষুদার্ত থাকতাম কিন্তু বমির জন্য খেতে পারতাম না। স্বাভাবিকভাবেই ঠিক মত খেতে না পারার কারনে আমি দুর্বল হয়ে পড়লাম~

তুমি আস্তে আস্তে বড় হচ্ছিলে আর আমার শরীর বিস্তৃত হচ্ছিল। অনেক ভয় থাকার পরও কেন জানি তোমাকে প্রতিটা দিন পূর্বেরদিনের চাইতে আরো বেশী ভালোবাসতাম~

তখনকার দিন গুলোকে সপ্তাহের মতো মনে হতো, আর একটা সপ্তাহকে এক মাসের মতো মনে হতো কারন আমি বেশীক্ষন দাঁড়িয়ে থাকতে পারতাম না, ঠিক মত হাঁটতে পারতাম না। তারপর একটা সময় আসলো তখন আমি চিৎ হয়ে শুতে পারতাম না। তোমার ওজনের কারনে আমি চিৎ হয়ে ঘুমালে বুকে ব্যাথা করতো, তাই বাধ্য হয়েই উপুড় হয়ে অথবা কাত হয়ে ঘুমাতে হতো। কিন্তু তখনও আমার ভয় হতো... আমার এই নড়াচড়ার কারনে তোমার যদি কোন ক্ষতি হয়ে যায়!! বিশ্বাস করো, এত কিছুর পরও তোমার প্রতি আমার ভালোবাসা বিন্দু মাত্র কমে নি। বরং বেড়ে গিয়েছিল~

তারপর একদিন আমি তীব্র ব্যাথা অনুভব করতে লাগলাম। এমন তীব্র ব্যাথা আমি জীবনেও অনুভব করি নি। আমি ভেবেছিলাম আমি মনে হয় মরে যাচ্ছি। এইদিনেই তুমি পৃথিবীতে এসেছিলে.. ব্যাথাটা অনেকক্ষন স্থায়ী হয়েছিল। সেকেন্ডের পর সেকেন্ড পার হচ্ছিল, মিনিটের পর মিনিট পার হচ্ছিল ব্যাথা বেড়েই চলছে... বিশ্বাস করো তারপরও এক মূহূর্তের জন্যেও আমি তোমাকে ঘৃণা করি নি, এক মূহূর্তের জন্যেও একটা কটু কথাও তোমাকে বলি নি। আমি শুধু মনে মনে এটাই ভেবেছি, যে করেই হোক তোমাকে পৃথিবীতে আনতেই হবে, তোমার চেহারাটা আমার দেখতেই হবে~

মৃত্যু যুদ্ধের পর তুমি পৃথিবীতে আসলে। তোমার চেহারাটা দেখার পর আমার কাছে মনে হলো সেই মৃত্যু যন্ত্রনা মনে হয় উড়ে চলে গেছে। আমার চোখের কোনে যে পানি জমেছিল তা আনন্দ অশ্রুতে রূপান্তরিত হলো; আমার শরীরে যে ব্যাথা ছিল, সেটা আনন্দের ব্যাথাতে পরিনত হলো। আমি তোমাকে আমার বুকের মধ্যে চেপে ধরেছিলাম এবং বলেছিলাম, “সুবহানা রব্বিয়াল আলা”~

(দ্বিতীয় অংশ পরে দেওয়া হবে)
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×