somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মজার ছলে একটি সিরিয়াস বিষয়~

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনি আর আপনার বন্ধু এক প্যাকেট চিপস, এক প্যাকেট চানাচুর আর ঠোঙ্গাতে করে এক প্যাকেট বাদাম কিনে নিয়ে গিয়ে রমনা পার্কে ঢুকলেন। খাওয়া শেষে চিপস আর চানাচুরের প্যাকেটটিকে কাগজের ঠোঙ্গাতে ভরে ফেলে দিলেন~

একটা কাক এসে ভাবলো এটা কি না কি? কাক প্যাকেটটা ঠোঁটে করে তুলে নিয়ে দেখলো, ধুর এটা কোন খাবার না। জাস্ট একটা কাগজ। কাকটা ভাবলো, থাক এবার একটা নতুন বাসা তৈরি করা যাবে এই কাগজ দিয়ে~

কাকটা কাগজটি তুলে নিয়ে একটা কারখানার ধোঁয়া বের হবার পাইপে রাখলো। ভাবলো এই পাইপের গভীরতা কমিয়ে এখানে বাসা বানিয়ে কাকটা এখানেই থাকবে~

এদিকে কাগজের টুকরা পাইপটি বন্ধ করে দেওয়ার কারনে ওই কারখানার ধোঁয়া বের হতে পারলো না এবং অতিরিক্ত ধোঁয়ার কারনে কারখানায় একটা বিষ্পোরন ঘটল~

সারা বিশ্ব যখন ভাবছে কেন এ বিষ্পোরন? তখন আইএস বললো আমরা করেছি এ হামলা। আমেরিকা বললো বাংলাদেশে অনেক আইএস, আইএস বিরোধী অভিযান করতে হবে~

আমেরিকার আগেই রাশিয়া যুদ্ধবিমান পাঠিয়ে দিল। শুরু হলো হামলা... আমেরিকা বললো আমরাও পাঠাই। যেই ভাবা সেই কাজ। কিন্তু রাশিয়া এবং আমেরিকা একসাথে হামলা করতে গিয়ে আমেরিকা এবং রাশিয়ার দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হলো~

রাশিয়া বললো আমেরিকা ইচ্ছা করেই এ কাজ করেছে। তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলো। রাশিয়ার সাথে চীনও যোগ দিল। অপরদিকে আমেরিকার সাথে যোগ দিল পাকিস্থান। আস্তে আস্তে সারাবিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়ল। শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধের। যুদ্ধের শেষে পৃথিবী প্রায় জনশূন্য হয়ে গেল~

আপনার একটি ভুলই সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। তাই যেখানে সেখানে ময়লা ফেলবেন না~

~~ এটা একটা ফান পোস্ট হলেও টপিকটা সিরিয়াস। যেখানে সেখানে ময়লা ফেলে আমরা পরোক্ষভাবে নিজেদের ক্ষতি করছি। আর প্রত্যক্ষ ক্ষতিটা না হয় ভেবেই নিলাম!!! ~~
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে

লিখেছেন অধীতি, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ ভোর ৫:২০

“সুজাতাকে ভালোবাসতাম আমি-
এখনো কি ভালোবাসি?
সেটা অবসরে ভাববার কথা,
অবসর তবু নেই;
তবু একদিন হেমন্ত এলে অবসর পাওয়া যাবে
এখন শেলফে চার্বাক ফ্রয়েড প্লেটো পাভলভ ভাবে
সুজাতাকে আমি ভালোবাসতাম কি না।”


তবুও একদিন হেমন্ত আসে কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৯ নিশীথে ফুটেছে ফুল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৪

বাইরের জানালার পাশে গভীর রাতে ফুটে ওঠা ফুলের সৌন্দর্য রহস্যময়, আকর্ষণীয় মনে হলো বলেই থমকে দাঁড়ালাম। ক্যামেরায় ধরলাম। ফুল আর কলি যেন কথা বলে উঠলো।... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×