somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালের গর্ভে স্টিফেন হকিং

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্টিফেন উইলিয়াম হকিং, বিশ্বতত্ত্বের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। জীবনের অধিকাংশ সময় হুইলচেয়ারে বসে কাটালেও নিজের চিন্তাশক্তি দিয়ে মহাবিশ্বের সর্বত্র পদচারণা করেছেন। মাত্র ২১ বছর বয়সে তিনি মরণব্যাধি মোটর নিউরন ডিজিজ (অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস) এ অাক্রান্ত হন। এই রোগে অাক্রান্ত প্রায় অর্ধেক মানুষই ২-৪ বছরের মধ্যেই মারা যায়, অার ১০% মানুষ দশ বছর বা তার বেশি সময় বেঁচে থাকে। কিন্তু স্টিফেন হকিং বিস্ময়করভাবে এই মরণব্যাধি নিয়েও অারো প্রায় ৫৫ বছর জীবিত ছিলেন।

স্টিফেন হকিং এর জন্ম-মৃত্যুর মাঝেও রয়েছে বিস্ময়কর কিছু মিল। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও'র মৃত্যুর (৮ জানুয়ারি ১৬৪২) ঠিক ৩০০ বছর পর একই দিনে (৮ জানুয়ারি ১৯৪২) স্টিফেন হকিং জন্মগ্রহণ করেছিলেন। অন্যদিকে তার মৃত্যু ঘটলো ঠিক সেই দিনে যেদিন অারেক বিশ্বনন্দিত বিজ্ঞানী অালবার্ট অাইনস্টাইন জন্মগ্রহণ করেছিলেন (১৪ মার্চ)।


স্টিফেন হকিং স্মরণীয় হয়ে থাকবেন কৃষ্ণগহ্বর নিয়ে তার অালোচিত অাবিষ্কার "হকিং রেডিয়েশন" এর জন্য। একসময় মনে করা হতো কৃষ্ণগহ্বরের কোন মৃত্যু নেই। কিন্তু স্টিফেন হকিং তাত্ত্বিকভাবে প্রমাণ করেন যে কৃষ্ণগহ্বরগুলোও বিকিরণ ঘটিয়ে একসময় মৃত্যুর কোলে ঢোলে পড়বে যদিও এতে লক্ষ কোটি বছর সময় লেগে যাবে। তার কালজয়ী গ্রন্থ "কালের সংক্ষিপ্ত ইতিহাস" প্রজন্মের পর প্রজন্মকে বিশ্বতত্ত্বের প্রতি অাকৃষ্ট করবে।

অন্যায়ের বিরূদ্ধেও তিনি ছিলেন সোচ্চার, যার জন্য বিশ্ববাসী তাকে মনে রাখবে। ফিলিস্তিনিদের দাবীর প্রতি সমর্থন জানিয়ে তিনি ২০১৩ সালে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ কর্তৃক জেরুজালেমে অায়োজিত "দ্য প্রেসিডেন্সিয়াল কনফারেন্স" বয়কট করেন। এ প্রসঙ্গে অায়োজকদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে তিনি বলেন, "ইসরায়েলের বর্তমান সরকারের নীতি বিপর্যয় ডেকে অানবে। অামি শুধু শান্তি প্রক্রিয়া সম্পর্কে অামার মতামত দেয়ার উদ্দেশ্যেই অামন্ত্রণ গ্রহণ করিনি, পশ্চিম তীরের উপর বক্তৃতা দিতে পারবো এটাও একটা কারন ছিল। কিন্তু অামি ফিলিস্তিনের বেশ কয়েকজন শিক্ষাবিদের ইমেইল পেয়েছি। তাদের সবাই বলেছে, অামার উচিত বয়কটকে সমর্থন করা। এই প্রেক্ষিতে অামি ঠিক করেছি, অবশ্যই ওই সম্মেলন যোগদানে বিরত থাকবো"।


স্টিফেন হকিং এর মত বিজ্ঞানীরা কখনো মরে না। তারা শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকে বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যগুলোর মাঝে, শুধু তাদের বাহ্যিক অস্তিত্বটা বিলীন হয়ে যায় কালের গর্ভে....
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×