তোমাকে দেখেছিলাম কোন একদিন স্বপ্নে;
তারপর থেকে কিছুতেই ভুলতে পারি না।
তোমার কথা ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়ি।
তুমি সামনে এসে দাড়াও,
আমার দিকে হাত বাড়িয়ে দাও।
সে হাত কিছুতেই ধরতে পারিনা---
ধরতে গেলেই আলেয়ার মত হারিয়ে যাও।
বুঝতে পারিনা-- এটা স্বপ্ন নাকি দুঃস্বপ্ন।
তোমাকে জিজ্ঞেস করি, তুমি কে?
তারপর তুমি হাসো, কি অদ্ভুত এক হাসি।
তারপর হটাৎ তুমি কোথায় হারিয়ে গেলে---
কিন্তু মায়াজালে ফেলে রেখে গেলে আমাকে।
আজও খুঁজে চলেছি তোমাকে।
জানিনা তোমাকে পাব কি না,
তবু মনে বিরাট আশা--একদিন তুমি আসবে।
আমি হাত বাড়িয়ে দেব, হাত ধরে কাছে আসবে।
অতঃপর চোখে চোখ রেখে বলবে---
আমি শুধুই তোমার ভালোবাসা চাই।
আমি জানি এ আমার স্বপ্ন,
তুমি কখনো আসবে না ফিরে।
অবসান হবে না এ অপেক্ষার,
শেষ হবে না এ প্রহর গোনার কাল।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




