কোন এক রৌদ্রজ্জ্বল দুপুরবেলায়
দেখেছিলাম সেই মায়াবতীকে।
চপলা, চঞ্চলা, দুরন্ত এক মেয়ে।
দেখলেই একটা ভালোলাগা ঘিরে ধরে।
তার দৃষ্টি যেন একটা নেশা,
দু'চোখ জুড়ে খেলা করে কিসের মায়া,
আর কণ্ঠ কেমন একটা ঘোরলায়া।
বাঁকা চোখে যখন তাকিয়েছিল
হৃদয়ে উঠেছিল ঝড়।
ওই চোখ যেন কিছু বলতে চায়......
অবশেষে ওই দৃষ্টিতে আমি হারিয়ে গেলাম।
খুঁজে পেলাম এক ভালবাসার রাজ্য,
মায়াবতী সেই রাজ্যের রাজকন্যা।
আর আমি ভিনদেশের রাজকুমার।
রাজকন্যাকে জয় করে নিয়ে যাব।
আমি আর মায়াবতী সুখের রাজ্য গড়ব।
অতঃপর ঘোর টা কেটে গেল-------
আমি ঠায় দাঁড়িয়ে আছি, রৌদ্রজ্জ্বল দুপুরবেলা।
মায়াবতীকে দেখা যাচ্ছে দূরে......
আমার জীবন থেকে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে...
আসলে ভালবেসে ফেলেছিলাম মায়াবতীকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




