ব্যস্ত এ শহর,
হঠাত্ জনশূন্য হয়ে যাবার ব্যথা আমার পরিচিত,
নগ্ন নিথর অগ্নিঝড়া মানবশূণ্য পথ।
শশব্যস্ত লোকটির হঠাত্ দৌড় থামিয়ে,
একটি সিগারেটের চিতায় শান্ত চুম্বনে মাতোয়ারা।
দুঃখ জড়া দুচোখ তার আবদ্ধ কালো ফ্রেমে।
দুঃখ তার একান্ত, আপন, নিজস্ব,
পুড়ে যাওয়া ওষ্ঠাধর সাক্ষী তার দুঃখের।
সাক্ষী তার একাকীত্বের।
মানব মেলার ব্যস্ত শহরে,
একাকীত্বের সুখ গড়েছে তাকে জীবন্ত শব।
সমস্ত নিজস্বতা কেবল সিগারেট নামক চিতায়,
কলিজা পোড়ে যাকে আপন ভেবে নির্ঝঞ্ঝাট নির্দ্বিধায়।
না পোড়ালে তা হয় কি খাঁটি কিংবা কোন এক জীবন?
কয়লা যদিও পোড়া লাশ তবু তা হীরক।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



