স্বপ্ন চুরির দায়ে আমার আকস্মিক জেল হলো,
লাগলো চোখে আগুন ঐ দুচোখে চেয়ে।
সীমার অতিক্রমে আমার স্বল্পায়ুর যৌবন গেল লুটিয়ে,
অন্ধের অভিনয়ে হারালো চোখের জ্যোতি,
সময় চুরির পাপে আমার মাতলো জীবন ঘৃণায়।
অলৌকিক জগতের সীমানায় পা দুটি হেলায় হারালো গন্তব্যহীন।
দুচোখে মেলেনা কোন পথ কিংবা নারীর শরীরী ছাপ,
গন্ধ পৌঁছে না নাসারন্ধ্রে,
বড় অনুভূতিহীন নারীর বক্ষসুভাষ।
স্বপ্ন বড় অহেতুক,বড় বেশি বেমানান।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



