somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিচালক হুমায়ূন আহম্মেদের সেরা দৃশ্যের পেছনের গল্প ! (ভিডিও সহ)

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লেখক বা পরিচালক উভয় ক্ষেত্রেই নিজের জাত চিনিয়েছেন, বেশ ভাল করে । উনার ভূমিকা দেওয়ার প্রয়োজন নেই ।


তিনি জানতেন ,কিভাবে অভিনেতা/অভিনেত্রীদের কাছ থেকে সেরা টা বের করতে হয় ।বাংলাদেশের এ যাবত কালের সর্বশ্রেষ্ট চলচ্চিত্র 'আগুনের পরশমণি' র ভিডিও ক্লিপটি দেখে নিন।


একটু খেয়াল করে দেখবেন ,অভিনেতা শঙ্কর এতটুকু সময় নেয় নি কান্না করার । এত অল্প সময়ে কান্নার করার ও একটা দক্ষতা লাগে । সালাম নিয়েই শুরু করছে । আমার কাছে দৃশ্যটা বাস্তবতার উপরে যদি কিছু থাকে সেটা হত । এমন দৃশ্য নতুন বাংলা সিনেমায় দেখি না বললেই চলে । দৃশ্যটি যে কেউ দেখলে একটু হলেও নড়েচড়ে বসবে । আগুনের পরশমণির এমন অনেক দৃশ্যের কথা বলা যাবে ।


শঙ্করের বাড়ি ছিল বৃহত্তর ময়মনসিংহে(মোমেনশাহী) । হুমায়ূন স্যারের একটি নাটকে অল্প সময়ের জন্য অভিনয় করার সুযোগ হয়েছিল । এছাড়া কোন অভিনয়ের বিন্দু মাত্র অভিজ্ঞতা ছিল না । তবু নিলেন হুমায়ুন স্যারের মত একজন পরিচালক! ময়মনসিংহ থেকে এত উৎসাহ ও আগ্রহ নিয়ে এসে,শঙ্কর বললো,'' দাদা আপনি নতুন সিনেমা করছেন ,আমি জানি না ! আমাকে নিতেই হবে । স্যার বিনাবাক্যে তাঁকে নিয়ে নিলেন । দৃশ্যটি ধারণ করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন শঙ্কর । তবু আশাহত হয়নি সৃজনশীল হুমায়ূন স্যার । একবার তো ক্যামেরা ম্যান বলেই দিলেন, '' হুমায়ূন ভাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে । কি পরিমাণ ফিল্ম যে নষ্ট করেছে বুঝতে পারছেন ? আজ সারাদিন তো কোন শুটই হবে না । গাধাটার পেছনে এত সময় কেন নষ্ট করছেন?'' জনপ্রিয় পরিচালক ,সে দিন এসব প্রশ্নের কোন উত্তর দেয়নি ,তাঁর বইয়ে লিখেছেন, আমি জানি কেন উনার পেছনে সময় নষ্ট করছি । হুমায়ূন স্যার জানতেন, শঙ্কর সাহেব পারবেন । সব মিলিয়ে ২৩ বারের চেষ্টায় উপরের ভিডিও টি । একজন পরিচালকের কেমন ধৈর্যশক্তি থাকলে ২৩ বার শুট নিতে পারেন? আমার মনে হয় এটা একটা রেকর্ড । শঙ্কর প্রসঙ্গে তিনি বলেছেন , বেচারা এত দূর থেকে এসে অতি উৎসাহ,আগ্রহ নিয়ে মনের আনন্দ নিয়ে অভিনয় করছে । আমি যদি এ মুহূর্তে তাঁকে বাদ দেই ,তাহলে তাঁর দীর্ঘশ্বাস আমার 'আগুনের পরশমণি'তে লেগে থাকবে । আমি মানুষের দীর্ঘশ্বাস খুব ভয় পাই । সালাম শ্রদ্ধেয় ।

ভিডিও এবং ছবি গুগল
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৮ রাত ২:০৫
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×