World T20 এর গ্রুপ পর্ব শেষে আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনাঃ
১। আমাদের পোলাপান খুব একটা খারাপ করেনি। আমরা একটাও ম্যাচ জিততে পারিনি কারন কোন একটা দুর্বোধ্য কারনে অন্য দলগুলো আমাদের বিরুদ্ধে ভালো খেলেছে। আমাদের আরো একটু ভালো খেলা উচিত ছিল। কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে আমাদের সময়টা ভালো যাচ্ছে না। অবশ্যই ভালো যে আমাদের নিউজিল্যান্ডের ৬০, পাকিস্তান ৮২, অস্ট্রেলিয়া ৮৬, ইংল্যান্ড ৮৮ এর মতো লজ্জা পেতে হয়নি।
২। সহযোগি দলগুলোকে আরো বেশি খেলার সুযোগ করে দেয়া উচিত। নেদারল্যান্ড, নেপাল, আয়ারল্যান্ড, আফগানিস্তান, হংকং এর মতো দেশগুলো যতো সুযোগ পাবে ততো ভালো খেলবে। এই বিশ্বকাপের বিস্ময় নেদারল্যান্ড। কিন্তু তাদের ক্রিকেট ভবিষ্যত নিয়ে এই কথাগুলো খুব কষ্টেরঃ
সামনেই ডাচ ক্রিকেটের জন্য অপেক্ষা করছে ভীষণ কঠিন সময়। ২০১৫ বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে তারা, হারিয়েছে ওয়ানডে মর্যাদা। হারিয়েছে আইসিসির আর্থিক অনুদানও। বোরেন-মাইবার্গরা নিজেরাও জানেন না, সামনে কোন পথে যাবে ডাচ ক্রিকেট। খেলা নেই মানে টাকাও নেই। শৌখিন ক্রিকেটারদের দল থেকে গত কয়েক বছরে খানিকটা পেশাদার রূপ নেওয়া দলটির কজন ক্রিকেটার এখন ক্রিকেট চালিয়ে যাবেন, সেটাও অনিশ্চিত। বাস্তবতা বলছে, নিকট ভবিষ্যতে এই দলকে আবার বিশ্ব আসরে দেখতে পাওয়ার সম্ভাবনা আসলেই কম।
৩। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বাদ পড়ায় খুশি হয়েছি। ইন্ডিয়া সব থেকে ব্যালেন্সড দল এবং শিরোপার দাবীদার। কিন্তু ইন্ডিয়া চ্যম্পিয়ন না হলে খুশি হবো। ICC কে বাপের সম্পত্তির মতো ভাগ-বাটোয়ারা করে নেয়ার পর থেকে এই তিন দলকে একদমই সহ্য করতে পারছিনা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




