somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাজারো বিপদ এবং আমাদের করনীয়

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) গত রবিবার হোটেলে খাওয়ার পর টিস্যু দিয়ে মুখ মুছে ৩০ জন গরু ব্যবসায়ী অজ্ঞান হয়ে যায়। তাদের একজন মারা গেছেন।

২) শনিবার মগবাজার মোড় থেকে ডাব খেয়ে জ্ঞান হারিয়েছেন একজন উপসচিব।

৩) বাসের ভেতর হকারের কাছ থেকে পেপার কিনে পড়তে যেয়ে জ্ঞান হারিয়ে নিজের কাছে থাকা সব কিছু হারিয়েছেন এক ভদ্রলোক। পত্রিকার কাগজের সাথে চেতনা নাশক মেশানো ছিল বলে উনার ধারনা!

৪) বাসের জন্য বাসস্ট্যান্ডে দাড়িয়ে ছিলেন কয়েকজন। ৫-৬ জন যাত্রী সহ প্রায় ফাকা একটি বাস আসলে উনারা বাসে উঠে পড়েন। এবং কিছুক্ষনের মধ্যে, পরে ওঠা যাত্রীদের চোখ বেধে যার কাছে যা ছিল (ক্রেডিট কার্ড সহ) নিয়ে মোটামুটি রকমের শারিরিক আঘাতের পর উত্তরার কাছাকাছি ফেলে রেখে যাওয়া হয়!

৫) মাইক্রো বাসে যাত্রী হয়ে ওঠার পর ছিনতাইকারী চক্রের ক্ষপ্পরে পড়া নিয়মিত ঘটনা।


করনীয় কি?

১) যত ইচ্ছাই করুক, বিস্বস্ত হোটেল/ রেষ্টুরেন্ট [অনেক দিন ধরে ব্যবসা করছে/ অতীতে খাওয়ার অভ্যাস আছে এই ধরনের] ছাড়া বাইরে থেকে কিছু না খাওয়া। ডাবওয়ালা সামনে দাঁড়িয়ে ডাব কেটে দিলেও না। একান্ত কিছু খেতে ইচ্ছা করলে কিনে বাসায় নিয়ে এসে খাওয়া! অজ্ঞান হলে রাস্তা ঘাট থেকে বাসায় হওয়াই ভাল তবে এই চেতনা নাশক গুলো খুব ভয়ংকর এবং কখনো কখনো জীবন নাশের কারন হয়।

২। বাসের ভেতর বিলি করা লিফলেট বা কিনে পত্রিকা না পড়া।

৩। আরামে যাওয়ার জন্য সন্দেহজনক পরিমান ফাকা বাসে না ওঠা।

৪। কোন অবস্থায় চলাচলের জন্য রাস্তায় দাড়িয়ে থাকা মাইক্রোবাসে না ওঠা।

তবে সব রকম সাবধানতার পরও বিপদ ঘটতে পারে। ঢাকা খুব ভয়ংকর একটা জায়গা। এখানে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকাই একটা ‘এক্সিডেন্ট’!! পকেটমার, বাইক থেকে ব্যাগ টান দেওয়া, সহযাত্রীর আপনার নাকের সামনে দিয়ে রুমাল ঘুরিয়ে নিয়ে যাওয়া, জোর করে মাইক্রোবাসে তুলে নেয়া ...... কিছুই করার নেই, আসলেই কিছু করার নেই!! তারপরও যতটুকু সাবধান থাকা যায়!!

আর্জেন্টাইন এয়ার লাইন্সের একটি বিজ্ঞাপনে সুন্দর একটা লাইন পেয়েছিলামঃ In this world, those who believe are more right than those who not! যারা ধর্মে বিশ্বাসী তারা নিজ নিজ ধর্ম বিশ্বাসে নিরাপত্তা খুজতে পারেন। যেমন ইসলাম ধর্মে বাড়ি থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসী পড়লে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় বলা আছে। কঠিন কিছু না, অভ্যাস করে ফেলতে পারেন। অন্য ধর্মেও নিশ্চই এরকম চমৎকার কিছু জিনিস আছে। অসহায় মানুষের জন্য স্রষ্টার থেকে বড় আশ্রয়স্থল আর নেই।

সাবধান থাকুন, সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×