somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুরা, ভালো খেলো সেরাটা দিয়ো। মাশরাফি বিন মুর্তজা লিখছেন প্রথম আলোয়

১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিনের মতো আজও সকালে ঘুম থেকে উঠব। নতুন দিন, নতুন আশা, নতুন ভাবনা। মিরপুরে আমরা আজ স্বপ্নযাত্রা শুরু করব। কিন্তু ভারতের বিপক্ষে তো বটেই, আমি এবারের বিশ্বকাপেই নেই।
ভারত-বাংলাদেশ লড়াইটা তাই বাইরে থেকেই দেখতে হবে আমাকে। এই ভারতের বিপক্ষেই আমি দুবার ম্যাচ-সেরা হয়েছি। আছে দুটি টেস্ট ফিফটিও। এই ম্যাচ আমাকে পেছনে ফিরিয়ে নিতেই পারে।
তবে সত্যি বলছি, আমার থাকা না থাকা বড় ব্যাপার নয়। একজন খেলোয়াড় একটা টিমকে জেতাতে পারে না। দরকার যত বেশি সম্ভব খেলোয়াড়ের ভালো পারফরম্যান্স। ভারতের সঙ্গে আমাদের পার্থক্য অনেক। ভারতের এক-দুজন খেলোয়াড়ই ম্যাচ জেতাতে পারে। আমাদের বিষয়টা ভিন্ন। তামিম-সাকিব ম্যাচে পার্থক্য গড়তে পারে, এটা ঠিক। কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার একটা দল হয়ে খেলা।
যত বেশি সংখ্যক খেলোয়াড় জ্বলে উঠবে, ততই আমাদের জন্য ভালো। তাহলে আমরা যেকোনো দলকে হারাতে পারি। এই জিনিসটা গত এক-দেড় বছরে আমরা দেখে এসেছি। বিশ্বকাপেও ধারাবাহিকতা থাকবে আশা করি। আজ প্রথম ম্যাচে এটা আরও বেশি দরকার। আমার না থাকাটা আমার জন্য কষ্টের, হতাশার। তবে আমার কিছু করার নেই।
দুর্ভাগ্যই বলব, আজ আমার মাঠে থাকা হবে কি না, জানি না। জাতীয় দলের সাবেকদের একটি করে টিকিট দিয়েছে বোর্ড। আমিও একটিই পেয়েছি। আমার বাবা এসেছেন খেলা দেখার জন্য। তাঁকে তো খেলা দেখার ব্যবস্থা করে দিতে হবে, আমারটাই দিয়ে দেব। আরেকটা টিকিট পেলে আমি মাঠে যেতে পারব। নইলে বাসাতেই দেখব। কিছু করার নেই। অনেক সাবেক খেলোয়াড় থাকবেন মাঠে, আমি যেতে পারলে খুশি হতাম।
যেখানেই থাকি, প্রতিটা বল, প্রতিটা মুহূর্তেই দলের সঙ্গে থাকব। আমার বিশ্বাস, ফল ভালো হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, ভারতের বিপক্ষে আমি ভালো খেলি কেন? আমি ব্যাপারটা সেভাবে দেখি না। হয়তো এটা হতে পারে, ভারতীয় দলে তারকা খেলোয়াড় অনেক বেশি। এটাই আমাকে তাতিয়ে দেয়। তবে শুধু ভারত নয়, সব ম্যাচেই আমার একই রকম প্রস্তুতি থাকে। কানাডার সঙ্গে যেমন, ভারতের সঙ্গেও তা-ই।
ভারতের এবারের দলটি তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল এবং সবাই পারফরমার। এখন ভারতীয় দলে যে-ই আসছে, সে-ই পারফর্ম করছে। এখন ওদের ক্ষুধাটাও অনেক বেশি। পারফরম্যান্সের লেভেলটাও খুব বেড়ে গেছে। ভারতের বর্তমান দলটা এতই ভারসাম্যপূর্ণ যে অভিজ্ঞ খেলোয়াড়, পারফর্মার, বিগ শট খেলার কুশীলব, বিশ্বমানের বোলার—সব দিক থেকেই শক্তিশালী। এই দলের যুবরাজ সিং কেন জানি আমাকে খুব পছন্দ করে। এই সফরে মাঠে তো আর ওর সঙ্গে দেখা হচ্ছে না। তবে মাঠের বাইরে দেখা হলে নিশ্চয়ই কথা হবে।
সে যা-ই হোক, ভারতকে হারানোর স্বপ্ন আজ আবার আমরা দেখছি। সন্দেহ নেই ভারতই ফেবারিট। তবু ওদের আমরা হারাতে পারি। আমাদের দরকার স্নায়ু ঠিক রাখা। হ্যাঁ, প্রতিটি ভারতীয় খেলোয়াড়ই শট খেলতে পারে। আমাদের চিন্তা করতে হবে, ওরা মারবে, কিন্তু আউট হতে দরকার একটি মাত্র বল। প্রতীকী অর্থে যদি এভাবে বলি, শেবাগ কী করবে, সেটা না ভেবে আমাদের বোলারদের ভাবতে হবে নিজের সেরা বলটা নিয়ে। অর্থাৎ , প্রতিপক্ষ নয়, নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে আমাদের বেশি ভাবতে হবে।
আর একটা কথা, শুধু সাকিব-তামিমের আশায় থাকা চলবে না। আমার বিশ্বাস, আমরা সবাই আমাদের সেরাটা দিতে পারলে কেউই আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আজ এটাই দেখতে চাইব। যেখানেই থাকি, সাকিবদের জন্য শুভকামনা।
বন্ধুরা, ভালো খেলো। সেরাটা দিয়ো। তাহলে হারলেও বিন্দুমাত্র কষ্ট পাব না।


মাশরাফি বিন মুর্তজা লিখছেন প্রথম আলোয়
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৫৬
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×