somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে সুবিধাবাদী ফতোয়াবাজ আলেম। X(

০৯ ই মার্চ, ২০১১ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০১ সালে হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় আপিল বিভাগ বহাল রাখলে প্রধান বিচারপতি ও হাইকোর্টের বিরুদ্ধে ফতোয়া জারি করবেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। তবে কী ফতোয়া দেওয়া হবে, সেটা তিনি এখনো ঠিক করেননি। তিনি দাবি করেছেন, ফতোয়া নিয়ে শুনানি করার অধিকার আদালতের নেই।
আজ বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুফতি আমিনী।
এদিকে ফতোয়াবিরোধী রায় নিয়ে আপিল বিভাগে শুনানি উপলক্ষে আজ সকালে হাইকোর্টের সামনে মানববন্ধন করার চেষ্টা করে মুফতি আমিনীর নেতৃত্বাধীন আরেক সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। তবে পুলিশ তাঁদের দাঁড়াতে দেয়নি। সেখান থেকে ৪৭ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। হাইকোর্টের ফতোয়াবিরোধী রায়ের বিরুদ্ধে আপিলকারীদের একজন মুফতি আমিনীর দলের নেতা মুফতি মো. তৈয়্যব।
হাইকোর্টের যদি ফতোয়া নিয়ে শুনানি করার অধিকার না থাকে, তাহলে কেন এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে মুফতি আমিনী বলেন, ‘আমরা আইন মেনে আপিল করেছি।’ এটা স্ববিরোধিতা হলো কি না—জানতে চাইলে তিনি আবার বলেন, ‘আপিল করেছি প্রচলিত নিয়মে। কিন্তু শুনানির অধিকার হাইকোর্টের নাই।’
আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখলে কী করবেন—জানতে চাইলে আমিনী বলেন, ‘হাইকোর্টের বিরুদ্ধে ফতোয়া দিব।’ কী ফতোয়া দেবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা তখন দেখা যাবে।’
সংবাদ সম্মেলনে চারদলীয় জোটের শরিক এই নেতা দাবি করেন, সরকার নারী উন্নয়ননীতিতে নারীদের সম্পদে সমান অধিকার দেওয়ার যে নীতি গ্রহণ করেছে, সেটা কোরআনবিরোধী। কোরআনবিরোধী কোনো কিছু তাঁরা মেনে নেবেন না।
ধর্মভিত্তিক দলগুলো নানা সময়ে বলেছে, নারি নেতৃত্ব হারাম। এমনটি হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নেতা মেনে তাঁর সঙ্গে জোট করছেন কীভাবে—জানতে চাইলে মুফতি আমিনী বলেন, ‘এই প্রশ্নটা এইখানে না, রাজনৈতিক মিটিংয়ে কইরেন।’
চারদলীয় জোট নেতা খালেদা জিয়ার সেনানিবাসের বাসায় জিয়াউর রহমানের একটি ভাস্কর্য ছিল। সেটি এখন গুলশানে খালেদা জিয়ার ভাড়া করা বাসায় নিয়ে যাওয়া হয়েছে। জোটের নেতার বাসায় ভাস্কর্য রাখার বিষয়টি কীভাবে দেখছেন—জানতে চাইলে আমিনী বলেন, ‘এই প্রশ্নটা করা ঠিক হয়নি। আমরা মূর্তির বিরুদ্ধে না। তবে মুসলমান মূর্তিপূজা করতে পারবে না।...জিয়াউর রহমানের ভাস্কর্য আমি পছন্দ করি না, ভালোও বাসি না। কিন্তু তাঁর স্মৃতি রাখার জন্য হয়তো রাখছে।’


Click This Link
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×