আমার হৃদয়ের দেয়ালে দেয়ালে
তোমার অনুভবের ছায়া
লেপটে আছে আস্তরণ হয়ে,
কষ্টের নীল আস্তরন ।
প্রতি নিয়ত জেগে থাকা ভয়ার্ত
কালচে হাত,আস্তে আস্তে ভেঙে পেলছে
আমার ভেতর,আমার বাহির সব,সব কিছু
আমাকে কুঁড়ে কুঁড়ে তলিয়ে নিচ্ছে
তোমার অতলে ।
নদী ভাঙ্গার উল্লাস কি কখনো দেখেছো
আস্তে আস্তে যে হিংস্র খেলায়
সব,সব কিছু শেষ করে
যেমন একজনকে নিঃস্ব করে দিয়ে যায়
তুমিও আমাকে তেমনি করে
নিঃশেষ করলে ও সুখ পেতাম
কিন্ত তুমি কি করলে
কোন প্রনয়ের বাঁধনে বেঁধে............।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



