স্বাভাবিক মৃত্যু চাই
সুমন আহমেদ
আর কত লাশ চাই,কত লাশ?
ব্যক্তি স্বার্থে আঘাতই কি!
আমাকে মানুষ থেকে হিংস্র পশুতে পরিণত করে ।
রক্ত,বাতাসে শুধুই রক্তের ভারী গন্ধ
লাশ থেকে আসা পঁচা গন্ধ
ওরে হমচন্দ্রে নেমন্ত পেয়ে খেতে এসেছিস
খা,যত ইচ্ছে খা;খেয়ে যা
পঁচা লাশের গন্ধ কি তোর নাকে আসে না
বমি বমি লাগেনা?
না কি তোরা পঁচা দেখে,পঁচা খেয়েই অভ্যস্ত
নিজেতো পঁচেছিস যত ভাবে যায় পঁচা
আমাকেও পঁচাস্ নি
তোর ভাইরাসে আমাকে জড়াসনি
একটা স্বাভাবিক মৃত্যু দে
আমি আমার স্বাভাবিক মৃত্যু চাই
লাশ হয়ে পড়ে থাকতে চাইনা
খেতে ডোবায় অথবা জলে বস্তায় বন্দী ডাঙ্গায় অথবা ভূজঙ্গলে
আমি আমার লাশটা চাই শত স্বজনের ভীরে
স্বস্তির নীড়ে
রেখে আসবে আমায় ধীরে চিতায় অথবা গোরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



