বঙ্গবন্ধু তুমি কার ?
সুমন আহমেদ
বঙ্গবন্ধু তুমি কার ?
তুমি আমার,
তুমি তোমার,
তুমি সবার ।
তুমি প্রথমত,বাংলার ১৬ কোটি মানুষের।
তারপর তোমার ভাগ দেব আমি অন্যদের।
তুমি সেই সময়ের,
তুমি এই সময়ের,
তুমি দেশ ছাড়িয়ে দেশান্তরের,
তুমি কাল ছাড়িয়ে কালান্তরের।
তুমি এক নেতা হতে গড়ে উঠা;
শত সহস্র নেতৃত্বের,
তুমি একটি অবাধ স্বাধীন বাংলাদেশের ।
প্রতিদিন স্বপ্ন দেখা কোটি জনতার,
দুগ্ধ শিশুটি হতে মৃত্যুর পথযাত্রী বৃদ্ধা-বৃদ্ধের ।
আঠারোতে যার কাঁপে পদতল,
তুমি জেগে উঠা শত-সহস্র টগবগে, তাজা রক্ত তরুণের ।
তুমি গোলাবারুদ,মেশিনগানের¬ সামনে দেশের জন্য হাঁসি মুখে
জান কোরবান করা বীর,
তুমি দুঃশাসনের বিরুদ্ধে মাথানত না করা,
বাংলার ক্ষুদিরাম,তিতুমীর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



