তুমি আর আমি এই নির্জনে
সুমন আহমেদ
কোন নির্জন অরণ্যের মাঝখান দিয়ে
এ গাঁও থেকে ও গাঁয়ে যাওয়ার সরু রাস্তাটি
আজ বড় অবহেলায় অনাদরে রয়েছে পড়ে,
গাছের সরু শুকনা ডালপালা,শুকনো পাতা আর দূর্বা ঘাসেরা
তাদের রাজত্ব জানান দিচ্ছে ।
কতকাল যে পড়েনি কোন মানবের পদখানি,এ পথে
বড় ইচ্ছে,এ পথে যাব
তোমাকেও নিয়ে সাথে ।
যখন তোমার আমার পদদলিতে
শুকনো পাতারা মর্মর ধ্বনি করে উঠবে
তখন এ নির্জন অরণ্য জেগে উঠবে
তোমাকে আমাকে সাদর সম্ভাষণ জানাবে
পাখ পাখলিরা আবারও কিচিরমিচির শব্দে
আড়োলিত করবে এ বন
তুমি যদি সাথে থাক সারাক্ষণ ।
আমি তোমাকে নিয়ে এ নির্জন অরন্যে বসতি গড়বো
চনপাতা আর বাঁশ,কাঠ দিয়ে ঘর বানাবো
ঘরের ছাদের ফাঁক দিয়ে যখন রাতের চাঁদ উঁকি দেবে,
জোছনায় ভরে যাবে আমাদের ছোট্ট সংসার
তখন তুমি ঘুমিয়ে
আমি জেগে থেকে দেখবো তোমাকে অনন্তকাল
তোমার মিষ্টি টোলপড়া গাল,
সকালের রবির মৃদু আলোতে
যখন চকচক করে উঠবে
তখন আমি ঠায় দাঁড়িয়ে দেখবো তোমাকে ।
পড়ন্ত দুপুরে আমি আর তুমি
যেদিকটায় পাহাড় গিয়ে মিশেছে নদীতে
সেই পাহাড়ের ঝর্ণাতে
দু’জন দুজনকে জড়িয়ে স্নান করব,
ঘরে ফিরবো বিকেলের অপরূপ সৌন্দর্য দেখে,
আবীর রাঙ্গা মুখে মেখে ।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



