শফিকুল ইসলাম: অযৌক্তিকভাবে দেশে কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে। এর মধ্যে চিনি উল্লেখযোগ্য। অযাচিত এই মূল্যবৃদ্ধির সঙ্গে দেশের কয়েকজন অসৎ ব্যবসায়ী জড়িত। এ মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল দুপুরে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সরকার হিসেবে বর্তমান সরকারকে সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হচ্ছে। অসৎ ব্যবসায়ীদের ভালো হওয়ার সুযোগ দিতে যথেষ্ট সময় দেয়া হয়েছে। এরপরেও যদি কোনো ব্যবসায়ী সতর্ক না হন তাহলে দেশের ১৫ কোটি মানুষের কথা বিবেচনা করে সরকার অবশ্যই আইনি ব্যবস্থা নেবে। এর জন্য বিভিন্ন বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ২/৩ দিনের মধ্যেই সরকারের তরফ থেকে বিভিন্ন পত্রিকায় ও টিভি চ্যানেলে কয়েকটি গুরুত্বপূর্ণ নিত্যপণ্যের আমদানি দর, মিল গেটের দর, পাইকারি বাজারের দর এবং খুচরা বাজারে তা বিক্রি হওয়ার সম্ভাব্য দর প্রকাশ করা হবে। এছাড়া প্রতিটি বাজারের দোকানগুলোতে নিত্যপণ্যের পাইকারি ও খুচরা মূল্যের তালিকা টানিয়ে রাখার সিদ্ধান্তও বাস্তবায়িত হবে। তিনি বলেন, আমদানি শুল্ক কমানোর ফলে চিনির দাম আরো কমবে। রমজানে ভোজ্যতেলের দাম আর বাড়বে না। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক পথিক সাহা উপস্থিত ছিলেন।
নিউজটি 'আমাদের সময়' থেকে নেওয়া। এখানে আমাদের বিবেচ্য বাণিজ্যমন্ত্রী যা বললেন তাকি কার্যকর করার জন্য নাকি জনগণকে ফাকি দেওয়ার জন্য? অতীত তো বলে এ সবই কথার কথা। বর্তমানও ব্যতিক্রম নয়। কারণ তারা কি এতদিনে বাজারে সিন্ডিকেটের ভূমিকা বুঝতে পাননি? পারলে এত দিন কেন ব্যবস্থা নেননি? কেন টিসিবির মাধ্যমে পর্যপ্ত আমদানী করেননি? আসলে সবই ফাকা কথা। তারা সচেতন ভাবেই ব্যবসায়ীদের কাছে জনগণকে জিম্মী করেছে। আর এখন জনগণকে বুঝাতে মায় কান্না শুরু করেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

