somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

ডেঙ্গু রোধে মশাকেই টিকা !

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সহিংস রাজনৈতিক আচরণের আলাপনের মাধ্যমে ব্লগার ভাই-বোনদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে আসুন প্রসঙ্গ বদলাই। খবর কিছু শুনেছেন ? ডেঙ্গু প্রতিরোধে মশাকেই এবার টিকা দেয়া হবে।

আমরা জানি ডেঙ্গু জ্বরের মতো মারাত্মক কিছু রোগের মূল কারণ মশা। এ জ্বর প্রতিরোধে সত্যিকারের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি । এ রোগে আক্রান্ত ব্যক্তিরা বেশ কিছুদিন অসুখে ভোগে, চোখ হয়ে যায় রক্তবর্ণের, রক্তের প্লাটিলেট নিয়ে হিসাব-নিকাশ করেন প্যাথলজিস্ট ও ডাক্তাররা, প্যারাসিটামল জাতীয় ওষুধেই চলে প্রাথমিক চিকিৎসা। রোগীর মৃত্যুর ঘটনাও ঘটে অনেক সময়। বাংলাদেশে আক্রান্তের পরিসংখ্যান জানা না গেলেও গত বছর শুধু ভারতেই ডেঙ্গু হয়েছিল ৩৭ হাজার মানুষের।

ভীতিজাগানিয়া রোগটিকে নির্মূলে তাই নানামাত্রিক গবেষণা চালাচ্ছেন চিকিৎসাবিজ্ঞানীরা। তবে শুধু ডেঙ্গুর প্রতিষেধকই আবিষ্কার নয়, আরো গোড়ায় গিয়ে একেবারে ডেঙ্গু ঠেকাতেই সম্প্রতি উঠে-পড়ে লেগেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক। মানুষকে ভ্যাকসিন বা টিকা না দিয়ে রোগ ছড়ানোর আগে মশাকেই ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছেন তাঁরা। শুনতে খুব উদ্ভট মনে হলেও গবেষকদের দাবি অনুযায়ী এটা সম্ভব।

ওই বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পান, ফলের পোকা বা ফলের মাছির শরীরে আটকে থাকে ওলব্যাখিয়া নামের একধরনের ভাইরাস। এই ভাইরাসকে ওই পোকার শরীর থেকে আলাদা করে মশার শরীরে ঢুকিয়ে দিলে মশারা আর ডেঙ্গুর ভাইরাস তেমন একটা ছড়াতে পারে না। অস্ট্রেলিয়ার ডেঙ্গুপ্রবণ এলাকা কেয়ার্নের এক হাজার বাসায় পদ্ধতিটি প্রয়োগ করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে এবং ৮০ শতাংশ সাফল্য পাওয়া গেছে বলেও জানিয়েছেন গবেষক দলটির প্রকল্প পরিচালক পিটার রায়ান। তিনি দাবি করেন, এই ওলব্যাখিয়া ভাইরাস মশার শরীরে ঢুকিয়ে দিলে চিকুনগুনিয়া, ইয়েলো ফিভারের ভাইরাসসহ ম্যালেরিয়ার পোষককেও নির্মূল বা নিয়ন্ত্রণ করা সম্ভব। সম্প্রতি ডেঙ্গু নির্মূল গবেষণা প্রকল্পের আওতায় ভারতের নয়াদিলি্লতে এসেছে অস্ট্রেলিয়ার গবেষক দলটি। দলটি ভারতে সফল হলে এই পদ্ধতি স্বীকৃতি পাবে বিশ্বজুড়ে। আমরাও আছি ডেঙ্গুমুক্ত বিশ্বের অপেক্ষায়।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×