somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

ঘরে বাইরে যানজট : শিশুও মারাত্মক প্রভাবিত

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রতিদিনের মত গতকালও তীব্র যানজটের যন্ত্রণা মোকাবিলা করে সন্ধ্যার কিছু পরে ঘরে ঢুকতেই দেখি অভিনব আরেক যানজটের চিত্র মেলে ধরেছে আমাদের পুত্র রাতিব রিদওয়ান। তার খেলনা ভাণ্ডারের ছোট-বড় গাড়িগুলো নাকি তার ভাষায় জ্যামে আটকে গেছে। আমাকে সে এটি দেখানোর জন্য অপেক্ষা করছে আমি কখন ঘরে ফিরি।

ছেলেটি প্রতিদিন স্কুলে আসতে-যেতে অসহনীয় যানজট মোকাবিলা করে। বিকেল থেকেই সে তার বাবার ঘরে ফেরার অপেক্ষায় সময় গুণতে থাকে। বাবাকে ফোন দিলে বাবা বলে এই তো আমি মগবাজার। আধ ঘণ্টা পরে আবার ফোন দিলে বাবা বলে আমি এখনো মগবাজার। ছেলে অবাক হয়- “এখনো মগবাজার !” তাকে শুনতে হয়- ‘বাবা ! অনেক জ্যাম, গাড়ী একেবারেই এগুচ্ছে না। এ সবই তার ওপর মারাত্মক প্রভাব ফেলছে বুঝা গেল। ১৫ মিনিটের স্কুলের পথ পাড়ি দেয়ার জন্য তাকে প্রতিদিনই ন্যূনতম দেড় ঘণ্টা আগে ঘর থেকে বের হতে হয়। অর্ধবার্ষিক পরীক্ষায় সে তার সেকশনে ফার্স্ট (শ্রেণীতে দ্বিতীয়) হয়েছে। তার ক্লাস টিচার তাকে আগে আগে আসতে পরামর্শ দিয়েছে যাতে সে সামনের বেঞ্চে বসতে পারে। কিন্তু সেটি সম্ভব হচ্ছেনা পথের এই চিরচেনা জটের কারণে। সে জন্যও সে ভয়ে থাকে যে, মিস তাকে বকা দিবে কিনা। এরই মধ্যে বার্ষিক পরীক্ষাও সে সমাপ্ত করেছে। নতুন বছরে নতুন ক্লাসে যেতেও তাকে এই যানজট মোকাবেলা করতে হবে কিনা সেটাই তার জিজ্ঞাস্য।

নিজের ক্যামেরায় ছেলের তৈরি করা ঘরোয়া যানজটের ছবি তুলেছি বটে কিন্তু ‘শিশুর মনস্তাত্ত্বিক নিরাপত্তা’ নিয়ে গবেষণারত একজন বাবা হিসাবে আড়ালে আমি কী বেদনা অনুভব করেছি তা আমি অন্যকে বুঝাতে অক্ষম। আমি গত রাত থেকে মারাত্মক দহন অনুভব করছি। এই এখন কথাগুলো লেখার সময় আমার চোখ ভিজে আসছে আমাদের সামাজিক অক্ষমতার জন্য। মনে মনে ছেলেকে উদ্দেশ্য করে বার বার বলছি, ‘বাবারে! তোকে একটি পরিপাটি, উন্নত ও নির্ঝঞ্জাট মহানগরী উপহার দিতে না পারার জন্য আমাদের ক্ষমা করিস।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×