somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

জুতা যখন ফ্রিজে

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অফিস থেকে ঘরে ফিরে ফ্রেশ হওয়ার পর স্থির হয়ে বসে ১ গ্লাস পানি পান করার অভ্যাস আমার বহুদিনের। এরপর যে কাজটি করতে আমি অভ্যস্ত তা হলো রান্নাঘরের শেল্ফ থেকে বিস্কিটের ক্যান নামিয়ে ১পিছ বাকরখানি, কয়েক টুকরা ঝাল নিমকি ইত্যাদি বের করে খাওয়া। কখনো কখনো ছেলের জন্য সংরক্ষিত চিপ্সও গোপনে গোপনে সাবাড় করি। আর যদি গোশতের পাতিল চুলার ওপর থাকে তাহলে তো কথাই নেই- ১/২ পিছ গোশত তুলে না খেলে আমার চোখের ক্ষুধা অপূর্ণই রয়ে যায়। এরই মধ্যে অথবা একটু পরে হয়ত আমার মিসেস পিরিচে করে কিছু না কিছু পরিবেশন করবে কিন্তু ততক্ষণে আমার দায়িত্ব আমি পালন করে ফেলি।

ক‘দিন আগে অফিস থেকে বাসায় ফিরে বেশ ক্লান্ত বোধ করছিলাম। বাসায় আর কেউ নেই। ছেলে তার মামনিসহ একমাত্র খালার বাসায় বেড়াতে গেছে। যথারীতি হাত-মুখ ধুয়ে অযু করে ১ গ্লাস পানি পান করে নিলাম। তারপর ঝাল নিমকি ও কিছু আলুর চিপস খেয়ে সোফায় বসে আছি। ভাবছি আজ সমস্ত ঘর জুড়ে আমি একা, সুতরাং এটা ওটা খাওয়ার জন্য আরো কয়েক জায়গায় হানা দিলে মন্দ হয় না। মাথায় এলো ফ্রিজে মিষ্টি কিংবা দই এর পাশাপাশি কোমল পানীয়ও থাকতে পারে। যদিও ফ্রিজে সংরক্ষিত ঠাণ্ডা পানি বা কোক জাতীয় পানীয় আমি স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে সব সময়ই এড়িয়ে চলি তবু ঐদিন মনে হলো দু’ ঢোক খেতে পারলে ভালোই লাগত।

ফ্রিজ খুললাম। প্রথমেই মিষ্টির প্যাকেট থেকে একটি বড় সাইজের মিষ্টি খেয়ে খুব মজা উপভোগ করলাম। কিন্তু দই বা কোক কোনটিরই অস্তিত্ব ফ্রিজে আবিষ্কার করা গেল না। হঠাৎ মাথায় এলো বিট লবণ মিশ্রিত মশলা দিয়ে শশা মাখিয়ে খেলে ভালোই হয়। চৈত্রের এ বিকেলে শশা খাওয়া নিশ্চয়ই উত্তম অভ্যাসের অন্তর্ভুক্ত।

শশা থাকে ফ্রিজের অভ্যন্তরীণ নিচের সব্জি বক্সে। বক্স টানতেই থমকে গেলাম। আমার স্ত্রীর ১ জোড়া জুতা সেখানে সযতেœ রাখা আছে। তার নিচে অবশ্য পুঁইশাক, কয়েক পিছ গাজর ও শশা, বেগুন ইতাদি শোভা পাচ্ছে। তাড়াতাড়ি ফ্রিজ বন্ধ করে দরজার বাইরে যাই- আমি আসলে এখন কোথায় আছি ? কিংকর্তব্যবিমূঢ়তার রহস্যজনক আবহে অবগাহন করে কিয়দক্ষণ পর আবার ঘরের ভেতর প্রবেশ করি। আমি কিছু ভুল দেখছি না তো ? ভয়ে ভয়ে আবার ফ্রিজ খুলি। কিসের ভুল ? জলজ্যান্ত ১ জোড়া জুতা যার আরেক নাম পাদুকা তাকিয়ে আছে আমার দিকে। ফরমালিনের বদৌলতে ফল-ফলাদি আজ-কাল আর ফ্রিজে রাখার প্রয়োজন হয় না। কিন্তু কিছুতেই হিসাব মেলাতে পারছি না যে, কোন্ পচনের হাত থেকে সুরক্ষার জন্য আমার অতি সচেতন ও দায়িত্বশীল স্ত্রী তার জুতা জোড়া ফ্রিজের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখেছেন।

আমার স্ত্রীকে যিনি কিনা জুতা ও ফ্রিজের মালিক মোবাইলে ফোন দেয়ার প্রয়োজন অনুভব করিনি। কারণ, কী জবাব আসবে এর ? যাই আসুক তাতে আমার ভালো-মন্দ ভাগ্যের কোনটিই জড়িত নয়। তার ফ্রিজে তারই জুতা সে রেখেছে- সেখানে আমার বলার কী থাকতে পারে ? রাধুনীরা অনেক কিছুই বোধ হয় ভুলবশত করে থাকে। আমার এক ফুফু দৃষ্টি ও মেধাশক্তির ক্ষয়জনিত স্বল্পতার কারণে তেলের বোতলের মতো পেয়ে কীটনাশক (সিবা-গেইগীর বাসুডিন) দিয়ে তরকারি রান্না করেছিলেন। পরিবশেন করার পর তরকারির চেহারা দেখে সহজেই অনুমান করা যাচ্ছিল যে, কোথাও বড় ধরনের গোলমাল হয়েছে। রহস্য উদঘাটনে সময় লাগেনি। কোন বোতলের তেল দিয়ে তিনি রান্না করেছেন তা তার মনে আছে। আমাদের উদ্বিগ্ন অনুসন্ধানের কারণে অনেকটা দ্রুতপদে রান্না ঘর থেকে তেলের বোতল এনে আমাকে ধরিয়ে দিয়ে বললেন, ‘এই দ্যাখ, এই সেই তেলের বোতল।’ সর্বনাশ ! এতো বাসুডিন ! সিবা গেইগীর মারাত্মক শক্তিধর কীটনাশক! চোখের পানি ফেলতে ফেলতে ফুফুকে জড়িয়ে ধরে বলেছিলাম ফুফু তুমি ভুল করেছ। সে কাহিনী আরো ২৫ বছর পূর্বের।

২০১৫ সালের জুতা ফ্রিজিং-এর রহস্য উদঘাটিত হলো ২/৩ দিন পর। জানা গেল জুতার অধিকর্তা তার জুতা নির্ধারিত র‌্যাকে রাখতে গিয়ে নিজের অজান্তে কখন রেখে দিয়েছিল আলমিরার নিচের তাকে কাঁথা-তোয়ালের সাথে। ১দিন পর তার ভ্রম ধরা পড়ে। জিভ কেটে নিজেই নিজেকে ধিক্কার জানিয়ে আলমিরা থেকে বের করে জুতাকে তার নির্ধারিত জায়গায় রাখতে গিয়ে ফ্রিজ খুলে সেখানেই রেখে চলে আসে। তার ধারণা যে, এবার সে সঠিক জায়গায়ই রেখেছে।

জুতার ভাগ্য ভালো- নারী চরণের স্পর্শ ছাড়াও সৌখিন আলমিরার সংরক্ষিত শুষ্কতা ও রেফ্রিজারেটরের নিয়ন্ত্রিত আর্দ্রতাও তার কপালে জুটেছে। অবশেষে জুতা তার নির্ধারিত জায়গায় ফিরে এসেছে কিন্তু জুতার মালিকের স্মৃতি ভ্রমের মাত্রাটা উদ্বিগ্ন পর্যায়ে পৌঁছাল কিনা তা নিয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছি।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×