somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

অনুভূতির দায়বদ্ধতা

০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান সৃষ্টিকর্তা মানবজাতিকে ইহজাগতিক কু-প্রবৃত্তির স্বাধীনতা প্রদানের পাশাপাশি বিবেকও প্রদান করেছেন। এ স্বভাব দুটো একই সাথে আর কোন প্রাণীকে প্রদান করা হয়নি। ফেরেশতাকে বিবেক দেয়া হয়েছে কিন্তু কু-প্রবৃত্তি দেয়া হয়নি। আবার পশুকে বিবেক দেয়া হয়নি, শুধু কু-প্রবৃত্তি দেয়া হয়েছে। মানবজাতির সামনে এ দুটি দৃষ্টান্তের বিপরীতে নিজের বিবেক যা অনুভূতির আকারে বিরাজ করে সঙ্গত কারণে কিছু দায়বদ্ধতা ধারণ করে। বলা বাহুল্য যে, এ অনুভূতি দায় পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে মনুষ্যত্বের কাতার থেকে সরে আসা বাঞ্ছনীয় হয়ে পড়ে।

উপরের বক্তব্যের আলোকে আসুন আমরা আমাদের দৈনন্দিন যাপিত জীবনের একটি বিষয়কে পোস্ট মর্টেম করি। প্রায়শই দেখা যায় আমরা ব্যবহারে বা ইশারা-ইঙ্গিতে অন্যকে উপহাস/তাচ্ছিল্য করি। এটা করার কারণ তখন উপস্থিত হয় যখন তার চেয়ে কোন কোন বিষয়ে আমি একটু এগিয়ে থাকি। যেমন- চেহারা-ছবিতে, সম্পদে, পদমর্যাদায়, ডিগ্রিতে, বংশ কিংবা সামাজিক মর্যাদায়, প্রভাব-প্রতিপত্তিতে, বিত্ত-বৈভবে প্রভৃতি। অথচ অন্যের থেকে নিজেকে বিভাজনকারী প্রকৃত ও কার্যকর কোন মানদ- কিন্তু আমাদের সামনে নেই। ইতিহাসে কুৎসিত চেহারার অনেক ব্যক্তিকেই বিত্তশালী অথবা মর্যাদাবান হতে দেখা গেছে। সম্পদশালী ও ক্ষমতাধর অনেক সুদর্শনকে অপমানের গ্লানি মাখতেও আমরা দেখেছি। তবে একটি উপলব্ধি, একটি ঈমানী চেতনা বা অনুভূতি নিজের মধ্যে স্থায়ীভাবে সেট করে নিতে পারলে অন্যকে উপহাস/তাচ্ছিল্য করার অভ্যাস তথা অহমিকাবোধকে প্রতিহত করা সম্ভব হতে পারে। আর সে অনুভূতিই হলো ন্যায়সঙ্গত, বাস্তব ও চূড়ান্ত। মনে করতে হবে আমি যতই সফল, মর্যাদাবান ও ক্ষমতাধর ব্যক্তি হই না কেন চূড়ান্ত বিচােরর দিনে আমি মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারব কিনা!

বিশিষ্ট বুজূর্গ হযরত যুনূন মিশরী(র.) নিজকে কুকুরের চেয়েও অধম বিবেচনা করতেন। তার মতে কিয়ামতের দিন কোন কুকুরকে বিচারের মুখোমুখি হতে হবে না, কিন্তু তিনি তো জীবনের প্রতিটি সেকে-ের হিসাব না দিয়ে সামনে বাড়ানোর সুযোগ পাবেন না। হিসাব প্রদান সাপেক্ষে মুক্তি মিলবে কিনা সে নিশ্চয়তা কেউ পাচ্ছে না। অতএব মনে রাখতে হবে, আপাতত দৃষ্টিতে আমি রানে এগিয়ে থাকলেও শেষ বলে আমার পরাজয় নেমে আসতে পারে।

মুমিনগণকে হতাশ হতে নিষেধ করা হয়েছে। সুতরাং হতাশাবাদী হওয়া যাবে না। কিন্তু যেহেতু শেষ বিচারের দিন নাযাতের নিশ্চিত গ্যারান্টি আমরা পাইনি তাই বেপরোয়াও হওয়া যাবে না। খোদাভীতি সর্বাবস্থায় বজায় রাখতে হবে। খোদাভীতি ও আশা এ দুটির ভারসাম্যপূর্ণ উপস্থিতি নিশ্চিত করে নিরহঙ্কারী মনোভাব নিয়ে ¯্রষ্টার দিকে এগিয়ে গেলে আশা করা যায় সাফল্য পাওয়া যেতে পারে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×