বার্ষিক পরীক্ষার পর নানা বাড়ি থেকে ছুটি কাটিয়ে এসে আমাদের রাতিব রিদওয়ান তার একমাত্র মামাত বোন রাইসা (যার বয়স মাত্র ৫ বছর পূর্ণ হলো) সম্পর্কে আমাকে বলল, “বাবা জান, রাইসা একটা বিয়ের কার্ড নিয়ে সারা ঘর ঘুরেছে আর বলছে যে, আগামী কাল তার বিয়ে। এ কথা শুনে তার দাদী বলছে যে তোর বর কোথায় ? তখন রাইসা জবাব দিযেছে, বর লাগবে না, বর খালি ঝামেলা বাঁধায়। এটা শুনে সবাই বিষ্ময়ের সাথে হেসেছে।” সংবাদটি শুনার পর আমার কাছে অস্বাভাবিক মনে হলো। অন্যরা এটাকে কথার কথা বা সাময়িক বিনোদনের উপজীব্য মনে করলেও আমি সেটা মনে করতে রাজি নই। কেননা, তার সংসারে দুই নারী তার মা ও দাদী কারোরই মুখ থেকে এ ধরনের কথা কখনই বের হবার কথা নয়। তারা খুবই নিরীহ ও কনজারভেটিভ মানসিকতার মানুষ। গত সপ্তাহে ২ ঘণ্টার জন্য রাতিব ও তার মাসহ জরুরী কাজে ঐ বাড়িতে গেলে আমি ইচ্ছে করেই রাইসাকে জিজ্ঞেস করলাম, তোমার নাকি বিয়ে, কবে বিয়ে? সাথে সাথে সে বলল কাল। আমি বললাম, বর কৈ ? সে স্ট্রংলি বলল, বর লাগবে না, বর খালি ঝামেলা বাঁধায়। আমি আরেকবার জিজ্ঞেস করলাম, সে এবার আরেকটু চড়া গলায় মৃদু বিরক্তির সাথে একই জবাব দিল।
আমি শুনে মুচকি হাসলেও ভেতরে থমকে গেলাম। রাতিব তো বিশুদ্ধ বার্তাই আমাকে দিয়েছে ! অবাক হচ্ছি এইটুকু মেয়ে এ কথা বা অনুভূতি পেল কোথা থেকে ? শিশুর মনকে বুঝতে আমাদের আরো এ্যাডভান্স হওয়া দরকার। এই সত্য বা অসত্যের অনুভূতি ঐ বয়সে একটি মেয়ে শিশুর মধ্যে আসলে জাগার কথা কিনা তা নিয়ে শিশু বিশেষজ্ঞের স্মরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছি।
প্রিয় বন্ধুরা আপনারা যারা জামাই (কারো বর), অথবা আপনাদের যাদের জামাই(হাজবেন্ড) আছে এবং যারা অদূর ভবিষ্যতে কারো জামাই হতে অথবা জামাই পেতে চলেছেন তারা কি এই কথার সাথে একমত ? বর আসলেই কি খালি ঝামেলা বাঁধায় ?

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



