somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

নিজেদের উঠানে ঘানি : বাবার স্মৃতি খুব মনে পড়ে

২৫ শে মে, ২০১৬ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৮১ সালে বাবাকে হারিয়েছি। তখন আমি ক্লাস ফাইভে পড়ি। বাবার বেশ কিছু স্মৃতি আমার কাছে এখনো অম্লান। তারই একটি স্মৃতি আজ বন্ধুদের উদ্দেশ্যে উপহার দিতে চাই।
আমার বাবা স্বল্প শিক্ষিত কিন্তু ভারী সামাজিক মর্যাদা ও প্রচণ্ড ন্যায়বোধসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। ন্যায় ও মর্যাদার পক্ষে তিনি খুব জেদীও ছিলেন।

আমাদের পাশের আটঘরা গ্রামে ঘানিতে নারিকেল, সরিষা, তিল, ইত্যাদি ভাঙানোর ব্যবস্থা ছিল। বাবা একদিন সেখানে নিজেদের গাছের নারিকেল ভাঙাতে গিয়ে দীর্ঘসময় সিরিয়ালে অপেক্ষার পর একটি বিষয় নিয়ে ঘানি মালিকের সাথে কথা কাটাকাটি হয় যাতে বাবা নিজের মর্যাদা হানি বলে বিবেচনা করেন। এক পর্যায়ে তিনি প্রতিজ্ঞা করে চ্যালেঞ্জ ছুড়ে দেন, “জীবনে তোমার বাড়িতে আর ঘানি ভাঙাতে তো আসবই না- এমনকি এ নারিকেলগুলো আমি আমার ঘানিতেই ভাঙাব ইনশাআল্লাহ।”

বাবা বাড়িতে এসে ভারী কণ্ঠে শুধু এটুকু বললেন, “নারিকেলগুলো রোদে দে”- বলেই তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। বুঝতে বাকী রইল না কিছু একটা ঘটেছে! দুপুর-বিকেল গড়িয়ে রাতে বাবা ঘরে ফিরলেন ঠিকই কিন্তু মূল রহস্য খোলাসা করে কিছুই বললেন না। পরের দিন ভোরে আবার তিনি বেরিয়ে গেলেন। দুপুরে রহস্যের জট খুলল। গরুর গাড়িতে করে বাড়িতে হাজির হলো ইয়া লম্বা এক ঘানি সাথে কয়েকজন শ্রমিক। সাথে সাথে জায়গা নির্ধারণ এবং তৎক্ষনাতই বাস্তবায়ন। উঠানের ঠিক মাঝখানে খনন কাজ শুরু হলো তবে রাতের মধ্যে শেষ হলো না। যতদূর মনে পড়ছে পরের দিন দুপুরে ঘানি স্থাপন কাজ সম্পন্ন হয় এবং বিকেলেই আনন্দ করতে করতে নিজেরা টেনে সেই নারিকেল (আধা সম্পন্ন করে)ভাঙানো হয়। আমার সুস্পষ্ট মনে আছে, পরের দিনই কেশবপুর হাট থেকে ২৩০ টাকা দিয়ে একটি লাল গরু কেনা হয় ঘানি টানার জন্য। ইতোমধ্যে ঘানির ওপরে চালও স্থাপন করা হয়। ব্যস, শুরু হয়ে গেল গুরুত্বপূর্ণ এনালগ ঘানির ঐতিহাসিক যাত্রা-আত্মমর্যাদা রক্ষা ও প্রতিজ্ঞার দৃঢ়তাই ছিল যার নির্মম সারকথা।

যতদূর মনে পড়ছে প্রায় মাস দুয়েক পর্যন্ত এ ঘানি আমাদের বাড়িতে বিদ্যমান ছিল। তারপর আবার তাকে বিদায় নিতে হয়। বিদায়ের দিন আমরা ভাইবোনেরা আপত্তি করেছিলাম, বলেছিলাম এটা থাক আমাদের বাড়িতে। বাবা বলেছিলেন, “পাগল! এটা কি স্থায়ী রাখার জন্য আমি এনেছি ?” বাবার সেই মর্যাদা বোধ ও সিদ্ধান্তের দৃঢ়তা আজও আমাকে স্পর্শ করে- আমার মধ্যে তৈরি করে এক নিঃশব্দ উত্তেজনা। আমাদের মরহুম পিতা-মাতার আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া চাই।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ দুপুর ১:২৫
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচন্ড রোদে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০০

প্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ

রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭


ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

×