somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

বকুল শুকাবে, সুবাস হারাবে

১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বকুল ফুল কুড়িয়ে লম্বা লম্বা মালা গাঁথার দুরন্ত শখ মিটিয়েছি কিশোর বয়সে। আমার হেফজখানার সামনের রাস্তায় বিশাল বড় একটা বকুল গাছ ছিল। গ্রীষ্ম-বর্ষার এমনই ভোর বেলায় সবক শেষ করে ঐ গাছের নিচে বকুল ফুল কুড়ানোর লোভ কিছুতেই সামাল দিতে পারতাম না। ফুল কুড়িয়ে টুপিতে রাখতাম। একবার প্রায় ৮ হাত পরিমাণ দীর্ঘ মালা গেঁথেছিলাম। অনেক যত্ন করে সেটা রেখেছিলাম এবং আমাদের থাকার রুমটা বেশ সুবাসিত হয়েছিল। ধীরে ধীরে ফুলগুলো শুকাতে থাকে আর সুবাস হারাতে থাকে। ঝরে পড়তে থাকে বকুলের ক্ষুদ্র ক্ষুদ্র পাপড়িগুলো।

ঢাকা মহানগরীতে এ চিত্র বিরল। তবু গত পরশু ছেলেকে নিয়ে তারাবীহ নামাজ শেষ করে ভিন্ন পথে দু পা ঘুরতেই একটা বকুল গাছের সন্ধান মিলে। রাস্তায় অল্প পরিমাণ ফুল পড়ে থাকতে দেখলাম কিন্তু বৃষ্টিতে রাস্তা ভেজা থাকায় কুড়ানো সম্ভব হলো না। রাতিবকে বললাম আগামীকাল যদি বৃষ্টি না হয় তাহলে রাস্তা শুকনো থাকবে আমরা নামাজ শেষ করে ফুল কুড়াতে আসব। ও তো মহা খুশি ! গতকাল রাতে নামাজ পড়তে বের হওয়ার পূর্ব মুহূর্তে রাতিব আমার কানে কানে বলল, বাবা মনে আছে তো ? আমি বললাম, অবশ্যই। সংক্ষিপ্ত তারাবীহ শেষ করে পিতা-পুত্র বকুল ফুল কুড়ানোর স্বপ্ন-বিভোর মন নিয়ে যথাস্থানে হাজির হলাম এবং ফুল কুড়াতে থাকি। আঁধো আলোয় মধ্যবয়সী এক পিতার পুত্রকে সাথে নিয়ে বকুল ফুল কুড়ানোর এ দৃশ্য সম্ভবত অনেকেরই দৃষ্টি আকর্ষণ করছিল। এক পথচারী মহিলা জিজ্ঞাসা করল, ফুল কী করবেন ভাই ? বললাম, মালা গাঁথব। মহিলা বলেই বসল, মালা গাঁথারও শখ আছে ? কোন জবাব দিলাম না। খুব বেশি ফুল ছিলনা, গাছ ধরে কয়েকবার ঝাঁকুনি দেয়ার চেষ্টা করলাম কিন্তু গাছটি বড় হওয়ায় সে প্রচেষ্টা খুব একটা সফল হলো না।

এরই মধ্যে ১১/১২ বছর বয়সী এক কিশোরী সেখানে এসে দু-একটি করে ফুল কুড়াতে থাকলে রাতিবের সেটা অপছন্দ হলো, কারণ আমাদের ফুল কমে যাবে। কিন্তু দেখা গেল বেশ কয়েকটি ফুল মেয়েটি হাতে করে আমাদের কাছে এসে টুপির মধ্যে ফেলল। বলল, বউ বাজারের সামনের রাস্তায় আরো একটি বকুল গাছ আছে চিনেন ? বললাম- না, বলল আমার সাথে আসেন। রাতিবের দেখলাম এখানে উৎসাহ অনেক বেশি। আমার দিকে তাকিয়ে বলল, বাবা চলো।

ছোট সাইজের হাইব্রীড গাছ, ফুলগুলোর সাইজ বেশ বড়। অনেক ফুল সেখানে পড়ে থাকতে দেখে আমাদের খুব খুশি লাগছিল। তিনজনে মিলে ফুল কুড়িয়ে আসার সময় মেয়েটার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। বাসায় এসে রাতিব তার মাকে সারপ্রাইজ দিল। আমার মালা গাঁথার শখটা পূরণ হলো না, ওর মা-ই সাথে সাথে এ দায়িত্ব পালন করল। দেয়ালের একটি শো-পিসের চারপাশে মালাটি সাজিয়ে রেখেছে সে। কিন্তু ভাবছি এই বকুলও ক’দিনের মধ্যে শুকিয়ে যাবে, সুবাসও হারিয়ে যাবে। আমাদের জীবনও তো ঠিক এরই মতো, যৌবনের দুরন্ত শক্তিমত্ত্বাও একদিন শুকিয়ে যায়, ফুলের সুবাস হারানোর মতো জীবনের শক্তি, সাহস ও যোগ্যতা ধীরে ধীরে ক্ষয়ে যায়। তবে ফুলের ভবিষ্যত বিচার নেই, কিন্তু আমাদের ? আমাদের তো অর্জনের ডালি নিয়ে যোগ-বিয়োগের অঙ্কে মহান সত্ত্বার সামনে উপস্থিত হতেই হবে!
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×