somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সালেহ মতীন
ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

শহর থেকে দূরে এক নিসর্গ সবুজের সন্ধানে

২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোকিল, ময়না, দোয়েল, ঘুঘুসহ হাজারো পাখির মধুর ও মুখরিত কলতানে এখানে সকালটা ঘোমটা খোলে। হালকা কূয়াশায় প্রভাতের অবগুণ্ঠনের চাদর ধীরে ধীরে এখানে সরে যেতে থাকে। সূর্যটা তখনো ধরাধামে পাখা মেলেনি কিন্তু দায়িত্বশীল পাখিরা অগ্রবর্তী সেনাদল হিসাবে খুব সকালেই জনপদকে জাগিয়ে দিতে কিচির-মিচির কলকাকলিতে ব্যস্ত হয়ে পড়ে। ওদের কোন স্বার্থপরতা নেই, আলস্য নেই, নেই প্রতিহিংসাপরায়ণ কার্পণ্য, পরোয়া নেই- ডেকেই চলেছে।

এক অসাধারণ নৈসর্গিক পরিবেশ ঘেরা একাডেমির কথা বলছি। ঐতিহাসিক স্থাপনাসমৃদ্ধ লালমাই উপত্যকার কথা বলছি। আমি কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত ১৬০ একর জায়গাবিশিষ্ট বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD) ক্যাম্পাসের কথা বলছি। এখানে দুপুর গড়িয়ে গেলেই ধূসর গোধূলীর মায়াময় হাতছনি চোখে পড়বে। আর ক্যাম্পাসের দক্ষিণ-পশ্চিম সীমানা ঘেষে দাঁড়িয়ে থাকা বৃক্ষ চাদরে আবৃত নাতি উচ্চ নীলাচল নীহারিকা পাহাড়ের আড়ালে সূর্যটা চলে গেলেই সন্ধ্যার খানিক আগেই প্রকৃতি এখানে সন্ধ্যার পসরা সাজিয়ে বসে। তখন ঘন ছায়াগুলো পতনের রাস্তা ধরে মিলে যায় যেন অসীমের উপকূলে।সন্ধ্যার পাখি, পোকা-মাকড়ও তখন ডাক শুরু করে দেয়।

আপনি আনমনে হেঁটেই চলেছেন ক্লান্তিহীন, ছোট্ট ছিমছাম রাস্তার দু’পাশে উল্লসিত পোকাদের জেগে থাকার বার্তা আপনাকে খানিকটা ভীত খানিকটা রোমান্টিক করে তুলতে পারে। এ এক অনিন্দ্যসুন্দর লোকালয়। এ যেন প্রকৃতির অন্তহীন স্বপ্নমাখা অসাধারণ আশ্রয়ের স্নিগ্ধ আঁচল বিছানো। যেন এক অনন্য দায়িত্ববোধের একাডেমি।

প্রকৃতির ভালোবাসা কত নির্মল, কত নিবিড়, কত অবারিত ও কত স্নিগ্ধ হতে পারে তা এখানে সহজেই অনুমান করা যায়। ছায়াবীথির প্রাণস্পর্শী শীতলতা এখানে সতত আলিঙ্গন করে। লালমাই পাহাড়ের ছোট ছোট টিলার পরতে পরতে এখানে প্রকৃতি যেন প্রগাঢ় ভ্রাতৃত্বের মোহনায় মিলিত হয়েছে।

আমি ভাবছি- পাখিরা পৃথিবীতে বাঁচতে চায়, আমরাই তাদের আবাসস্থল অবিবেচক হস্তে ধ্বংস করছি প্রতিনিয়ত। ওরাও অভিমান করে বিপন্ন পাখ-পাখালির তালিকায় নিজেদের নাম লেখাচ্ছে।
আসুন না, আমরা বাড়ির আশপাশে, যেখান সেখানে ব্যাপকভাবে গাছ লাগাই, গড়ে তুলি পাখিদের অভয়ারণ্য। দেখবেন ওরা আবার ফিরে আসবে, গাইবে প্রভাতী গান, গাইবে জাগরনের গান। আবার তাদের নির্মল কল-কাকলিতে ভরে উঠবে প্রতিটি সকাল।

সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×