somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের সামনে ২৪৬ বিলিয়ন ডলারের চীনা বাজারের হাতছানি

০৩ রা নভেম্বর, ২০১২ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশের তৈরি পোশাক আমদানীর আগ্রহ প্রকাশ করেছে চীনের তৈরি পোশাক শিল্পের সর্বোচ্চ সংগঠন চীনা ন্যাশনাল গার্মেন্টস এ্যাসোসিয়েশন (সিএনজিএ)। বাংলাদেশ সফরে এসে জিএনজিএ এর মহাসচিব ফেং দেহু বলেছেন, বাংলাদেশ ইচ্ছা করলে বছরে চীনের অভ্যন্তরীণ চাহিদার পুরোটা (প্রায় ২৪৬ বিলিয়ন ডলার মূল্যের) পোশাক রপ্তানি করতে পারবে। ২ সেপ্টেম্বর বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বিজিএমইএ’র সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, বিটিএমএ’র সভাপতি জাহাঙ্গীর আলামীন প্রমুখ।এ সময় ফেং দেহু আরও বলেন, চীন তাদের তৈরী পোশাক কারখানা থেকে ৩শ’ বিলিয়ন ডলার মূল্যের পোশাক আমদানি করে। যার ৮২ শতাংশ অভ্যন্তরীন বাজারে আর বাকি ১৮ শতাংশ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। প্রতিনিধি দল বলেন বাংলাদেশ চাইলে চীনের আভ্যন্তরীন চাহিদার পুরোটাই রপ্তানি করতে পারে। চীনের বর্ধিত শ্রমিক মজুরী তৈরী পোশাক শিল্পের প্রতিকূলে আর তাই পোশাক তৈরী ও আমদানীর জন্য তারা এ দেশকে বেছে নেয়। তবে তারা বিনিয়োগের সুযোগ পেলে তৈরী পোশাক শিল্পের প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় বিনিময় করবেন বলে জানিয়েছেন ফেং। জানা যায়, সকল প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী মাসেই তারা পোশাক আমদানির অর্ডার/ প্রস্তাব দিবে।
বানিজ্যমন্ত্রী জি.এম. কাদের বলেন, বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের মান আন্তর্জাতিক মানের হওয়ায় আজ চীন এদেশের পোশাক আমদানী করতে আগ্রহী। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের তৈরী পোশাক শিল্পে চীনা’র পদার্পনের মাধ্যমে এদেশের বেকার সমস্যা সমাধানের পাশাপাশি পোশাক শিল্প তার সাফল্য ধরে রাখতে সক্ষম হবে। উল্লেখ্য যে, বাংলাদেশ বর্তমানে ইউরোপ ও আমেরিকায় সবচেয়ে বেশী পোশাক রপ্তানী করে আসছে।
বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ২০১০-১১ অর্থ বছরে বাংলাদেশ চীনে রপ্তানি করেছে ৩২০ মিলিয়ন ডলার। তিনি আরও বলেন, এ দেশের বেশির ভাগ পোশাক ইউরোপ ও আমেরিকা অঞ্চলে রপ্তানি হতো কিন্তু সেসব দেশে এখন অর্থনৈতিক মন্দা চলছে। তাই আমাদের পোশাক রপ্তানিও এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে চীন পোশাক আমদানি শুরু করলে সে ঝুঁকি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চীনের বাজারে বাংলাদেশে তৈরি হওয়া পোশাকের বিশাল চাহিদা রয়েছে। ২০০৯-১০ অর্থবছরে চীনে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১.৮৯ কোটি ডলার। ২০১০-১১ অর্থবছরে প্রায় ৫ গুণ বেড়ে ৫.২৮ কোটি ডলার হয়েছে। গত অর্থবছরে ১০.৪৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। আগামীতে চীনে তৈরি পোশাকের রপ্তানি বেড়ে ৫০-১০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এ ব্যপারে বিজিএমইএ এর আরডিটিআই কর্মকর্তা নুর মোহাম্মদ আলী রাসেল বলেন, বাংলাদেশের তৈরী পোশাক শিল্পে দেশের বাহিরের কোন কোম্পানী বিনিয়োগ করতে পারবে না। তিনি আরও বলেন, এ ক্ষেত্রে দেশের বাহিরের যে কোন কোম্পানী তাদের চাহিদা অনুযায়ী শুধুমাত্র অর্ডার দিতে পারবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, চীনের প্রতিনিধি দলের বাংলাদেশে তৈরী পোশাক শিল্পে বিনিয়োগের বিষয়ে যেসব সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা সত্য নয়। চীন বাংলাদেশে বিনিয়োগ করতে আসেনি বরং আমাদের মালিকানাধীন প্রতিষ্ঠানে আদেশ দিয়ে পোশাক আমদানীতে তাদের আগ্রহ প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি শ্রমিক অসন্তোষ দূর করতে সরকারের সহযোগিতা কামনা করেছে বিজিএমইএ। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের দাবি ও জানিয়েছেন তারা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×