শিবির নিধনের নামে ছাত্রাবাসগুলোতে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে দীর্ঘদিন ধরে আটক থাকা জামায়াতের শীর্ষ নেতাদের বিতর্কিত বিচার কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। সরকার চায় তাদের পরিকল্পিত রায় বাস্তবায়নের মাধ্যমে এ নাটকের পরিসমাপ্তি ঘটাতে। এদিকে বিচারের সার্বিক বিষয় পর্যালোচনা করে ইতিমধ্যে বহিঃবিশ্বের বুদ্ধিজীবী থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানগন বিভিন্ন মন্তব্য করলেও তাতে মাথা ব্যাথা নেই সরকারের। বিরোধীদলকে নির্বাসনে পাঠিয়ে সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর এমনটিই ধারনা রাজনীতিবীদদের। এদিকে বন্দী নেতাদের নির্দোষ দাবী করে বিভিন্ন গনতান্ত্রিক কর্মসূচী দেয় জামায়াত-শিবির। মিছিলÑমানববন্ধনের মত শান্তিপূর্ণ সকল কর্মসূচীকে অগনতান্ত্রিক আখ্যায়িত করে সরকার তাদের উপর পুলিশ লেলিয়ে দেয়। এতে সংঘর্ষ সৃষ্টি হয় রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে এবং পুলিশ বাদী হয়ে সারাদেশে প্রায় শতাধিক মামলা দায়ের করে। এই মামলা সমূহের আসামীদের ধরার অজুহাতে সারাদেশের ছাত্রাবাস গুলোতে চলছে পুলিশের চিরুনি অভিযান। এ অভিযানের দ্বারা গ্রেপ্তার করা হচ্ছে শত শত সাধারন ছাত্রদের। ছাত্রাবাস গুলোতে চলছে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি। জানা যায়, প্রতিদিনই রাতে পুলিশ হানা দিচ্ছে বিভিন্ন ছাত্রাবাসে। তারা সাধারন ছাত্রদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। টাকা দিতে অপারগতা স্বীকার করলেই তাদের গ্রেপ্তার করে শিবির বলে মামলা দেওয়া হচ্ছে। এদিকে গভীর রাতে এধরনের পুলিশী চাঁদাবাজি কর্মকান্ডে আতঙ্কিত সাধারন ছাত্ররা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্র জানান, পুলিশের এ ধরনের কর্মকান্ডে ছাত্ররা এবং অবিভাবকগন প্রচন্ড শংকায় দিনাতিপাত করছেন। তারা অবিলম্বে পুলিশকে এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান।
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।