দ্রব্যমূল্যের উর্ধগতি দূভিক্ষের হাতছানি ॥ সরকার ব্যস্ত ডিজিটাল আর যুদ্ধাপরাধ নিয়ে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সরকার আর সরকারের মন্ত্রী-আমলাদের বক্তব্য দেখে মনে হয় দেশে এখন একটাই সমস্যা যুদ্ধাপরাধের বিচার। আর একটাই মিশন দেশকে ডিজিটাল করা। বাংলাদেশ আজ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। পরিণত হয়েছে একটি ব্যার্থ রাষ্ট্রে। বিচার বিভাগ, আইন-শৃংখলা থেকে শুরু করে সর্বত্র আজ চরম ব্যর্থতা। পদ্মা সেতু কেলেঙ্কারির মূল হোতা হিসেবে যাঁর নাম গণমাধ্যমে এসেছে, তাঁকে সরকারের পক্ষ থেকে ‘দেশপ্রেমিক’ উপাধি দেওয়া হয়েছে। অনকেইে মনে করেন দ্রব্যমূল্যের উর্ধগতির মাধ্যমে দেশে দূর্ভিক্ষ সৃষ্টি করলে বুঝি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের মন্ত্রীকে দেশ দরদী উপাধি দেওয়া হবে। আর এই উপাধির আশায় সংশ্লিষ্ট মন্ত্রনালয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে কোন পদক্ষেপই নিচ্ছে না। শেয়ারবাজার কেলেঙ্কারি থেকে আজও মুক্ত হতে পারেনি সরকার। যার ফলে লাখ লাখ মানুষ পথের ভিখারী হয়েছে। নিজের পরিবারের ব্যায়ভার বহন করতে না পেরে নিজের প্রতি ক্ষোভ আর গ্লানি থেকে মুক্তি পেতে আত্মহত্যাও করেছে কয়েকজন। এতে সরকারের বিন্দুমাত্র মাথাব্যথা নেই।
দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষ আজ এক অসহায় সময় অতিক্রম করছে। চারদিকে হাহাকার। আজকের এই ডিজিটাল যুগে এসেও দেখা যায় মানুষ আর কুকুর একসাথে ডাস্টবিনের খাবার ভাগাভাগি করে খাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের জীবনে নাভিশ্বাস উঠছে। অভাবের তারনায় মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। জাতি প্রত্যক্ষ করছে সকল মন্ত্রী-প্রতিমন্ত্রীই ব্যস্ত যুদ্ধাপরাধের বিচার আর দেশকে ডিজিটাল করার সকল কর্মসূচী নিয়ে। “তবে দেশের অন্য সব সমস্যার সমাধান করবে কে?” এ প্রশ্ন আজ সর্বত্র।
৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।