বাঁচতে চাইলে প্রমান করতে হবে তুমি খারাপ!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তথাকথিত যুদ্ধাপরাধের বিচার চলছে। যুদ্ধাপরাধ ট্রাইবুনালের বিচারপতি(!) কামরুল ইসলাম, শামসুল হক টুকু, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, মাহাবুবুল আলম হানিফ, সুরঞ্জিত সেন গুপ্ত, ম খা আলমগীর থেকে শুরু করে জেষ্ঠ্য বিচারপতিদের সবাই ইতিমধ্যে ঘোষনা করেছেন ডিসেম্বরেই দেয়া হবে বিচারের রায়। সেই লক্ষ্যে কাজও চলছে দূর্দান্ত গতিতে। ইতিমধ্যে সাক্ষ্য গ্রহন থেকে শুরু করে জেরার কাজও এগিয়েছে অনেক দুর। বিচার শালিস বাদ দিয়ে আটককৃতদের ঝুলিয়ে দিতেও বলেছে এই সব বিচারকদের(!) কয়েকজন। পুরো সরকার আর সরকারের মন্ত্রী-আমলা থেকে শুরু করে চ্যালা পর্যন্ত সবাই যেখানে বিচারক সে বিচার নিয়ে কেন এত ভয়? রায় ঘোষনার পূর্বে ভয় পেয়ে সরকার বেসামাল হয়ে যে সারাদেশে শিবির নিধন কর্মসূচী গ্রহন করেছে তা এখন দিবালোকের মত সত্য। এই মাত্র কয়েকদিনে সারা দেশে জামায়াত শিবিরের প্রায় বিশ হাজার নেতাকর্মী গ্রেপ্তার করেছে সরকার। সরকারের পেটোয়া পুলিশ বাহিনী অবতীর্ণ হয়েছে চোর-ডাকাতের ভুমিকায়। তারা গভীর রাতে বাসা-বাড়ী বা ছাত্রাবাসের গেট বা তালা ভেজ্ঞে অভিযান চালায়। হয় টাকার বিনিময়ে মুক্তি আর নয় শিবির সন্দেহে সোজা লাল দালান। তারপর সামনে কিছু অস্ত্র আর ইয়াবা রেখে সংবাদ সম্মেলন। ব্যাস্ সন্ত্রাসী বানানো কমúিট। তারপর যা তাই..........
যাদের ধরা হচ্ছে তারা তো আর যুদ্ধাপরাধী নয় তবে কেন এই গ্রেপ্তার? কেউ কেউ আবার বলছেন এরা নাকি চেতনায় রাজাকার! সত্যিই জাতি আজ জানতে চাই কেন এই গ্রেপ্তার অভিযান? সরকার আর সরকারি দলের কর্তা ব্যাক্তিদের উস্কানিতে লাগামহীন হয়ে পড়েছে পুলিশ। রাতের বেলায় যেন তাদের শুরু হয় শিবির নিধনের নামে বাড়তি ব্যবসার প্রতিযোগীতা। সারা দেশব্যাপীই চলছে এ প্রতিযোগীতা। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, শুধু মাত্র হিন্দু বা অমুসলিম এবং খারাপ মানুষগুলো টাকার বিনিময়ে বাদ পড়ছে পুলিশের এ নির্যাতন থেকে। আর তাই পুলিশের এ নির্যাতন থেকে বাঁচতে এবং নিজেদের গ্রেপ্তার আতংক মুক্ত রাখতে সাধারন ছাত্রদের অনেকেই নিজেকে খারাপ প্রমানে ব্যস্ত হয়ে পরেছেন। সাধারন ছাত্রদের অনেকেই এখন নিজেদের ম্যাচে মুজিবের ছবি সাঁটিয়ে দিয়েছে। শুরু করেছে সিগারেট খাওয়া। বাদ দিয়ে দিয়েছে ইসলামী বই কাছে রাখা বা অধ্যায়ন করা। বিশেষজ্ঞদের অনেকেরই ধারনা এভাবে যুব সমাজ বিপথগামী হওয়া শুরু করলে দেশে অপরাধের মাত্রা বেড়ে যাবে। একটা পর্যায়ে গিয়ে আর তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না।
কেন ভয় আর আতঙ্কে নিজেরা বাঁচার তাগিদে এত গ্রেপ্তার। কি এমন দোষ এই সকল সাধারণ মানুষের। কেন সরকারের হীন উদ্দেশ্যের কাছে বলি হবে এতগুলো কোমল তাজা প্রাণ? বিশেষজ্ঞরা মনে করেন, সরকার যদি সঠিক পথে হাঁটতো তবে কখনোই এ বিচারের জন্য পুরো দেশকে জিম্মি করে দিতে হতো না। তাদের মতে, এক ডাহা মিথ্যা, অবাস্তব, ইতিহাস কলংকিত ঘটনাকে সত্য করার যে নাটক মঞ্চস্ত করতে যাচ্ছে সরকার তা সরকার নিজেও বিস্বাস করে না। অবিস্বাস্য এ মিথ্যা ঘটনাকে সত্য করতে গিয়ে সরকার নিজেই খেই হারিয়ে ফেলেছে। সরকারের পায়ের নিচে এখন মাটি নেই তাই সরকার এখন সাধারন মানুষ থেকে শুরু করে রাজনীতিকদের গ্রেপ্তার করে দেশকে কারাগারে পরিনত করতে চায়। তারা আরও বলেন, সরকার এই সকল রাজনীতিবীদদের মৃত্তুদন্ড দিয়ে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। সরকারকে এধরনের হীন উদ্দেশ্য থেকে ফিরে আসতেও পরামর্শ দেন তারা।
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।