গতকালের পত্রিকাটা ভালোভাবে খুটিয়ে খুটিয়ে পড়লাম। বিশ্বাস হচ্ছিলো না যে এ খবরটা আবার ছাপবে। এতো আলোচনা-সমালোচনা হলো, এতো মানুষ প্রতিক্রিয়া জানিয়ে বিচার চেয়েছিলো ; তবু কোন কূল-কিনারা হলো না। ভেবেছিলাম খবরটা হয়তো হারিয়ে ফেলেছে লোকে। টিভির নিউজ ,
টক-শোগুলো সারাক্ষণ মেতে উঠেছিলো তোমাকে নিয়ে। বিভিন্ন সংগঠন কর্মসূচী দিয়েছিলো, বিচিত্র রকম পরিষদ জনসভা করেছিলো, বিভিন্ন কমিটি স্মরণসভার আয়োজন করেছিলো; লোকজন রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখিয়েছিলো, হরতাল ডেকেছিলো, আগুন দিয়েছে, ইট-পাটকেল ছুড়াছুড়ি হয়েছে। পুলিশ লাঠিচার্জ করেছিলো, টিয়ারশেল নিক্ষেপ করেছিলো, গরম পানি ছিটিয়েছিলো মিছিলের ওপর। শুনেছি অনেকে আবার মানব বন্ধন করে গণস্বাক্ষর নিয়েছিলো, স্মারকলিপি দিয়েছিলো উপরের মহলে। কেউ কেউ প্রেস কনফারেন্স করেছিলো, প্রেস বিজ্ঞপ্তিতে তোমার নাম উচ্চারিত হয়েছে অনেকবার। অনেকে নীরবতা পালন করেছিলো তোমার স্মরণে।
বিভিন্ন মহলে গায়েবানা জানাজা হয়েছে তোমার, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তোমার স্মরণে পতাকা মিছিল করেছে, প্রদীপ প্রজ্জ্বলন করেছে। বিশিষ্টজনেরা নিজেদের যৌক্তিক সহমত পোষণ করেছিলো। তবু তোমার বিচার হয়নি। আজ আবার পত্রিকায় তোমার নাম এসেছে। তোমাকে নিয়ে খবর ছেপেছে।
#শ্রদ্ধা_ভরে_স্মরণ_করছি_তোমাকে
#তুমি_আজ_সমাজে_ট্যাবু_হয়ে_গিয়েছো
#তোমার_নাম_মুখে_আনাও_পাপ
#তুমি_নিজের_সতিত্ব_নিয়ে_মরতে_পারোনি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



