somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুটপাত

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফুটপাতের কোনায় একটা ছোটখাটো জটলা। এক মহিলার মৃদু আওয়াজ শোনা যাচ্ছে। ঘটনা জানতে জটলার নিকটে গিয়ে পৌঁছল জামিল। ঘটনা এই, মহিলার কাছে লোকটা ১০০ টাকায় ব্যাগ বিক্রি করেছিলো। ভাংতি না থাকায় মহিলা ৫০০ টাকার নোট দিয়েছিলো। লোকটা টাকা ফেরত না দিয়েই হাঁটা ধরেছে। লোকজন ঐ লোকটাকে ধরে এনে ৪০০ টাকা ফেরত দিয়েছে মহিলাকে। লোকসমাগম কমে গেছে। লোকটা এখন কাঁদছে; চোখে থেকে অঝোরে পানি পড়ছে।

সিটি কর্পোরেশন থেকে ঘোষণা এসেছে ফুটপাতে আর ভ্রাম্যমান দোকান বসানো যাবে না। সবুর আলী, রমজান মিয়া, সুরুজ বেপারী, মন্টুর মতো ফেরীওয়ালারা বেকায়দায় পড়েছে এতে। সারাদিনে যা রোজগার হতো সব এই ফুটপাতে বসে বিক্রি করে হতো। পুলিশ নির্দিষ্ট সময় পর পর এসে দোকান উঠিয়ে নিয়ে যায়; কখনো হয়তো সাবধান করে দিয়ে যায়। এভাবে তাদের খুব একটা আয় হয় না। সংসার চলার মতো রোজগার হয় না। তবু তারা অন্য কোথাও দোকান নিয়ে ব্যবসা করতে পারে না, তারা পুঁজিহীন, কিস্তির টাকায় ব্যবসা করে। সপ্তাহে সপ্তাহে টাকা কিস্তিতে পরিশোধ করে। সবুর আলী আজ খুব সকালেই বেরিয়েছে, গত সপ্তাহের কিস্তির টাকা জমা দিতে পারেনি, আজ তাই দু'কিস্তি এক সাথে দিতে হবে। শ্যামবর্ণের স্বাস্থ্যবান মাজারি গঠনের লোক সবুর আলী। বয়স চল্লিশের কোটায়। নামাজী লোক, ধর্মকর্ম যথাসাধ্য মেনে চলে। একমাত্র বউ আর পাঁচটা সন্তান আছে; তিন মেয়ে, দুই ছেলে। পাটের , নাইলনের ও প্লাস্টিকের হাতব্যাগ বিক্রি করে সে। আগে একটা চায়ের দোকান চালাতো নিউমার্কেটের দক্ষিণ দিকের রাস্তার পাশে, পুলিশ ও সিটি কর্পোরেশন সেটা তুলে দিয়েছে। তাই হাতে করে ব্যাগ বিক্রি করে। পুলিশের তাড়া কম থাকলে বসে পড়ে ২ নং গেটের পাশে ফুটপাতে। যেসব ক্রেতা নানা সাইজের হাতব্যাগের প্রয়োজনবোধ করে তারা এসব কিনে নিয়ে যায়। দরদাম মুখে মুখে চলে ; কখনো কখনো দেড়শ টাকার ব্যাগের দামও সবুর মিয়া আটশো টাকা হাকিয়ে বসে ; যারা দরদামে অদক্ষ কিংবা টাকাকড়ি আছে তারা আর যাচাই না করে নিয়ে নেয় ঐ দামেই; আবার অনেকে ১০০ টাকা দিতেও বিশ মিনিট পার করে দেয় দাম কমাতে গিয়ে। নানা কাহিনী বলে বলে ক্রেতাদের আবেগ জাগাতে হয় তার। সে শিখেও নিয়েছে কিছু কৌশল; প্রয়োজনীয় শব্দ। মাগরিব আজান হয়ে গেছে, এখনো কিস্তির টাকা দেয়ার মতো রোজগার হয়নি; আগের অনেক ধারের টাকা রয়ে গেছে ,সুরুজ বেপারী টাকার জন্য কয়েকদিন তাগাদা দিয়েছে; সেটাও দেয়া দরকার; ঘরে খোরাকি নাই; আজ রাতে ঘরে ফেরার সময় চাল, ডাল, বাজার নিয়ে যাওয়ার কথা, নইলে কালও থেকে খাওয়া বন্ধ থাকবে। নিউমার্কেটের ভিতরে-বাইরে হাঁক দিয়ে দিয়ে গলা শুকিয়ে এসেছে; পায়ে ব্যথা ধরে গেছে ক্লান্তিতে। এখন একটু জিরিয়ে নিবে ফুটপাতে। ব্যাগগুলো সাজিয়ে দিয়েছে বস্তার ওপর। ক্রেতা এলে বিক্রিও হবে। মিনিট দশেক আগেও একটা ব্যাগের দাম হাঁকিয়ে চলে গেলো এক ক্রেতা, দামে পুষেনি বলে দেয়নি সে।

এবার সে ১০০ টাকাতেই ব্যাগটা বিক্রি করে দিয়েছে। সারা সন্ধ্যায় এটা তার প্রথম বিক্রি। আরো অনেকগুলো বেঁচতে হবে।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:০৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×