প্রণাম নেবেন মশায়!
২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন দেখলাম
মঞ্চের প্রধান চেয়ারটি
আপনার জন্য বরাদ্দ করা হয়েছে।
শ্লোগানে শ্লোগানে
আপনার নামে মুখরিত ছিল
সারা শহরের রাজপথ অলি-গলি।
বাগ্মি বক্তার
তুখোর বয়ানে ঝরে পড়েছে
আপনার মহানুভবতার নানা সংবাদ।
মুগ্ধতা ভরে শুনে গেছে
ব্যস্ততার আড়ালে ঘেরা
সভায় উপস্থিত বিশাল জনতা।
হেন-তেন
কত কিছু করে দিয়েছেন
জনতার আয়েশের জন্য ভোগের জন্য।
আপনার
ত্যাগের মহিমা নিয়ে
সংবাদ আরো বেড়িয়েছে দেখেছি পরদিন।
কলাম-কি-কলাম
আপনার মহিমার সচিত্র
প্রামাণ্য বর্ণনা ভরা নিউজ।
আমি ও-পথ দিয়েই যাচ্ছিলাম সেদিন ;
কিছু বাণী আমিও শুনেছি।
হে মহানুভব, আমারও প্রণাম নেবেন মশায়।
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন