somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদুল জহিরের ‘কোথায় পাব তারে’ গল্পের নামকরণ

০৪ ঠা মে, ২০২৩ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রবীন্দ্রনাথ ঠাকুর ‘মরীচিকা’ কবিতায় লিখেছেন, ‘যারে বাঁধি ধরে তার মাঝে আর রাগিণী খুঁজিয়া পাই না।/
যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না ॥’ ওস্কার ওয়াইল্ড বলেছেন, ‘জীবনের দুইটা মাত্র ট্রাজেডি। এক- যা চাইলা তা পাইলা না, দুই- তা পাইয়া গেলা।’ আবার ফরাসি মনোসমীক্ষক ও দার্শনিক জ্যাক লাকা (Jacque Lacan) লিখেছেন, ‘আমরা যা চাই তা ঐ বস্তু নয় বরং ঐ বস্তু চাওয়ার কল্পনা এবং উত্তেজনাই আমরা মূলত চাই।’ ছোটগল্পকার শহীদুল জহির (১৯৫৩-২০০৮) তাঁর ‘কোথায় পাব তারে’ গল্পে এমনি একটি বিষয়কে কাহিনিতে রূপ দিয়েছেন।

গল্পের শুরুতেই বলা হয় ‘দক্ষিণ মৈশুন্দি, ভূতের গলির লোকেরা পুনরায় এক জটিলতার ভিতর পড়ে।’ এবং তা খোরশেদ আলমের বেকার পুত্র আব্দুল করিমের ‘ময়মনসিং’ যাওয়াকে কেন্দ্র করে। মহল্লার লোকেরা বিশ্বাস করতে চায় না আব্দুল করিম ‘ময়মনসিং’ যাবে। ফলে আজিজ ব্যাপারি তাকে ডাইলপুরি খাওয়াইতে খাওয়াইতে নানাভাবে প্রশ্ন করে জানতে চায় সে আসলে কোন উদ্দেশ্যে যেতে চায়। এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আব্দুল করিম বলে সে তার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। বন্ধুর সাথে দেখা হয়েছিল এবং বন্ধুত্ব হয়েছিল মহাখালী বাসস্ট্যান্ডে। তার নাম শেফালী।

কিন্তু তবুও এলাকাবাসীর বিশ্বাস হয় না আব্দুল করিম যাবে অথবা তাদের সন্দেহ দূর হয় না। এরপর এক সময় আব্দুল করিম আজিজ ব্যাপারির ছেলে দুলাল মিয়াকে সাথে নিয়ে ময়মনসিংহ রওনা দেয়। দুলাল মিয়াকে সাথে দিয়েছিল আজিজ ব্যাপারি। এলাকার লোকেরা এতে খুশি হয়। কারণ দুলাল মিয়ার কাছ থেকে জানা যাবে তাদের ‘ময়মনসিং’ ভ্রমণের বিত্তান্ত বা সেখানে গিয়ে শেফালীর সাথে দেখা হল কি না।আব্দুল করিম শেফালির দেয়া অদ্ভুত ঠিকানা ধরে কিছুদূর যায়। তারপর হঠাৎ করেই সে ফিরে আসে। দুলাল মিয়াকে বলে, ‘ল, দুলাল, যাইগা’ দুলাল এতে বিস্মিত হয়। তারা সেই রাতেই এলাকায় ফিরে আসে।

এখানে আব্দুল করিম কেন গেল আবার ফিরেই বা আসল কেন? সম্ভবত শেফালি, ময়মনসিং, ডাল কেনা, আলু কেনা ইত্যাদি হল আব্দুল করিমের ফ্যান্টাসিভিত্তিক চাওয়া। আব্দুল করিমের এই আকাঙ্ক্ষার বস্তুগুলোর হয়ত অস্তিত্বই নেই, হয়ত পুরোটাই কাল্পনিক। এই ফ্যান্টাসির ব্যাপারটাও একটু ঘোলাটে। ব্যাপারটাকে যদি ছবি মনে মনে করা হয়, তাহলে ছবির আউটলাইনটাও একদম ক্লিয়ার না। ছবিটাও একটু ঝাপসা। কিন্তু আব্দুল করিম এগুলো চেয়েছে এবং এগুলোর পাওয়ার চেষ্টার কল্পনা সে করেছে, আজিজ ব্যাপারির সাথে ডাইলপুরি খেতে খেতে এ নিয়ে আলাপ করেছে। অন্যরাও এ বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে।

এই ধরনের অনুভূতির মাঝে মানুষের চাওয়া জিনিসের দুর্বোধ্যতা ধরা পড়ে। মানুষ জানে না সে কি চায়, যেইরূপ আব্দুল করিমও আসলে জানতো না। কিন্তু এর মধ্যে যে জিজ্ঞাসা আছে তা যেন মানুষের চিরন্তন ডিজায়ার ঘটিত জিজ্ঞাসাই। কোথায় পাবো তারে বা তার অস্তিত্ব আছে নাকি বা তাকে আসলে চাই কিনা? বাউল গগন হরকরার তাঁর গানে বলেছেন. ‘আমি কোথায় পাব তারে,/ আমার মনের মানুষ যে রে।/ হারায়ে সেই মানুষে, তার উদ্দেশে দেশ-বিদেশে-/ আমি দেশ-বিদেশে বেড়াই ঘুরে;’ সম্ভবত এই চিরন্তন অধরা আকাঙ্ক্ষা ঘটিত জিজ্ঞাসা থেকেই শহীদুল জহির গল্পের নামকরণ করেছেন ‘কোথায় পাবো তারে’।

ছবি কৃতজ্ঞতা: মুরাদুল ইসলামের নিউজলেটার
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২৩ রাত ৯:১১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকার কাকগুলো গেলো কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১০


স্কটল্যান্ড থেকে ২০২৪ সালে ফিরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছি। সকালের শব্দটা যেন অন্যরকম হয়ে গেছে। আমার বার্ডওয়াচার বন্ধুরা বছরের পর বছর ধরে সতর্ক করে... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৮

ছায়া মন্ত্রীসভা : বাংলাদেশ প্রেক্ষিত !



বাংলাদেশে নূতন ভাবে এই প্রসঙ্গটি আসতে শুরু করছে ।
আমাদের আইনে এই ব্যাপারে নির্দিষ্ট কিছু আছে কিনা জানা নেই । তবে বিরোধী দল সংসদে
তাদের... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×