
সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন চা দোকানি বাবুল মাতবর। তাঁর কাছে কেউ আর চাঁদা চাইতে পারবে না। চাঁদা না পেয়ে কেউ লাথি মেরে জ্বলন্ত চুলার ওপর ফেলে দিতে পারবে না। কিছু মানুষের পৈশাচিকতায় না ফেরার দেশে চলে গেছেন বাবুল মাতবর। নিশ্চিতভাবে কিছুদিন পর এই ঘটনা আমরা ভুলে যাব নতুন কোন ঘটনার প্রেক্ষাপটে। তাই নবারুণ ভট্টাচার্যের মত আমাদের ও বলতে হয়,
"এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না
এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না"
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



