somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলৌকিক ক্ষমতার আজগুবি ফমুর্লা।

২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই দেশের বড় বড় সেলিব্রেটিরা ভাগ্য গননার জন্য কথিত "বাবা"দের কাছে সকাল বিকাল ধরনা দেয়, সেগুলো আবার ঘরে ঘরে ডিস চ্যানেলের মাধ্যমে জনগনের নিকট বিজ্ঞাপন আকারে পৌছে যায়। স্বপ্নে পাওয়া তাবিজ, পাহাড়ি গাছ গাছড়ার তৈরি ঔষধ, ২৪ ঘন্টায় মুসকিল আসান, অমুক পাথরের আংটি, তমুক পাথরের লকেট, সকল প্রকার জটিল ও কঠিন রোগের চিকিৎসা, ব্যর্থ প্রেমিদের মনের আশা পুরন, বেকারত্ব অবসান, মোটা স্বাস্থ্য-চিকন স্বাস্থ্য সমস্যা, লম্বা-বেটে সমস্যা, বউ-শাশুরির যুদ্ধ থামানো, দাম্পত্য জিবনে কলহ, হর্স পাওয়ার বৃদ্ধি, পরকিয়াসহ এমন হাজারটা সমস্যা তুড়ি মেরে উড়িয়ে দেয়ার মত "মহামানবরা" এখন দেশের আনাচে কানাচে ভর্তি হয়ে আছে। তাদের অনেকে আবার "বিফলে মুল্য ফেরত" তত্ত্ব ফেরি করে বেড়ায়।

মজার ব্যাপার হল, এরা কিন্তুু তাদের এই অফারগুলো গোপনে প্রচার করে না। সবার সামনে লিফলেট বিতরন, দেয়ালে পোস্টার লাগিয়ে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এবং ডিস চ্যানেলের মাধ্যমে প্রতিটা ঘরে ঘরে প্রচার করে যাচ্ছে তাদের এইসব "অলৌকিক ক্ষমতার" আজগুবি ফমুর্লা। আর আমরা ডিজিটাল দেশ গঠনে তর তর করে এগিয়ে যাচ্ছি !! সরকার A+ মার্কা শিক্ষার উপর খুবই জোর দিচ্ছে। অথচ এইসব গরু ছাগলগুলোরে মানুষ করার জন্য কোন পদক্ষেপই নাই। এরা শুধু নিজেরা বিভ্রান্ত হয়ে থাকলে কোন কথা ছিল না, সাথে সাথে বিভ্রান্ত করছে দেশের লক্ষ কোটি সাধারন জনগনকে, সেটাও হচ্ছে সরকার ও প্রসাশনের সামনেই। অথচ আজব নিরবতা সরকার ও প্রসাশনের সবখানে, যেন কখনো কিছুই ঘটেনি। নিরবতার দুইটা কারন হতে পারে, হয়তো সরকার নিজেই "মহামানব" দের ভন্ডামি বুঝতে পারছে না অথবা বুঝেও রহস্যজনক ভাবে নিরবতা পালন করছে। প্রকাশ্যে মাকের্টিং করা এই সব আজগুবি ট্রিটমেন্ট সরাসরি বিজ্ঞান ও ইসলামের সাথে সাংঘর্ষিক। অনেক সময় তাদের এই অদ্ভুদ কাজকর্ম শির্কের মত পাপের দিকেও নিয়ে যায়।

আমাদের একটা বিষয় ক্লিয়ার হওয়া উচিত, ডিজিটাল জাতি গঠন মানে সবার কাছে ল্যাপটপ, স্মার্টফোন, ডিস কানেকশন, ইন্টারনেট থাকা নয়। ডিজিটাল জাতি গড়তে হলে সবাইকে প্রথমে অন্ধবিশ্বাস, অন্ধ অনুকরন হতে মুক্ত হতে হবে। তারপর নিজ্বস্ব চিন্তা, বিবেক দিয়ে কিভাবে কোন বিষয়কে বুঝতে হবে সেটা নির্ধারন করা শিখতে হবে। অন্যের মতামতের ফটোকপি হওয়ার জন্য অাল্লাহ আমাদের সৃষ্টি করেননি। আপনারা একদিকে চাচ্ছেন যেন জনগন শিক্ষার আলোয় আলোকিত হোক অন্যদিকে তাদের ঘরে কুসংস্কারের গভির অন্ধকার প্রবেশ করিয়ে দিচ্ছেন অবিরতভাবে।
কোন জাতিকে সঠিক পথে পরিচালিত করার আগে তাদেরকে ভুল পথ থেকে ফেরানো জরুরি। নয়তো তারা কুসংস্কারের অন্ধকারে রাস্তার মোড়ে দাড়িয়ে কনফিউজড হতে থাকবে অনাদিকাল পর্যন্ত।
আর ভাবতে থাকবে, রাত পোহাতে কত দেরি পান্জ্ঞেরি ?
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×