গতকাল তো এপ্রিল ফুলের ইতিহাস নিয়ে একেকজন খুব মহান ইতিহাসবিদের দ্বায়িত্বে ছিলেন। তো বোকা কি কাউকে বানাতে পেরেছেন নাকি নিজেকেই বানিয়েছেন? কেউ স্পেনিয়, কেউ ইউরোপিয়, কেউবা খ্রিস্টানের চক্রান্ত নিয়ে গবেষনায় ব্যস্ত ছিলেন। ফাইনালি কি কোন সিদ্ধান্তে পৌছাতে পেরেছিলেন?
এইসব আজগুবি কাজ কারবার একদিক থেকে দেখতে ভালই লাগে, বিনোদনের কোন কমতি হয় না। অনেক মুসলিম আছেন যারা স্পেনিয় ইতিহাসকে সেধে নিজেদের গায়ে মেখে বিরোধ করে পুলকিত অনুভব করেন। একটা মৌলিক বিষয় আমাদের বুঝতে হবে, সেটা ইসলামের সাথে সাংর্ঘষিক ইতিহাস হোক বা না হোক নৈতিকদিক থেকে এপ্রিলফুলের পুরো বিষয়টাই আমার কাছে ফাইজলামো মনে হয়। কোন মানুষকে পরিকল্পনা করে বোকা বানানোর জন্য একটা নিদিষ্ট দিবসের অবতারনা !! কেমন যেন একটা ছাগলামিভাব। মজা করার আরো হাজারটা ভাল উপায় আছে, তা না করে মিথ্যা কথা বলে মিথ্যা ছল চাতুরি করে অন্যকে বোকা বানানোর মধ্যে কি ক্রেডিট থাকতে পারে আমার মাথায় ধরে না। যত্তসব বলদের কাজ কারবার। মিথ্যা বলা, কাউকে অপমান করা, কারো দুর্বলতা নিয়ে মজা করা ইসলামে সরাসরি নিষিদ্ধ। এই মুলনীতির ভিত্তিতেই তো এটা পালন করা অবান্তর।
সঠিক ইতিহাস জানার আগ্রহ নিঃসন্দেহে ভাল কাজ, তবে এখন যা হচ্ছে সেটা শুধুই কাদা ছুড়াছুড়ি ছাড়া আর কিছুই নয়।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



