somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মা-বাবা" বলেই কি সন্তানের উপর সব চাপিয়ে দিতে চান?

২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা কেবলই আপনাদের চিন্তা, ও মানসিকতার সীমাবদ্ধতাকে নির্দেশ করে। সন্তান জন্ম নেয়ার পূর্ব পর্যন্ত আপনাদের দ্বায়িত্বগুলো থাকে অনেকটা আবেগি অনেকটা কৌতূহলী। এখানে আপনার প্রধান দ্বায়িত্ব ও কর্তব্য শুরু হয় সন্তান জন্ম নেয়ার পর থেকে।

আপনাদের অনেকেই আশা করেন আপনার সন্তানটি বড় হয়ে কর্পোরেট দুনিয়াতে প্রভাব বিস্তার করবে/ বড় সরকারি কর্মকর্তা হিসেবে সমাজে নামডাক হবে/ বিশাল ব্যবসায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে। আপনার সন্তানের জন্য আপনি বিশাল স্বপ্ন দেখতেই পারেন কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন জিবনটা কিন্তুু আপনার না একান্তই আপনার সন্তানের। সে এখন একজন সতন্ত্র ব্যক্তিসত্ত্বা, সুতরাং নিজের মত করে সবকিছুতেই নাক গলাতে যাবেন না। ভাবতে পারেন মা- বাবা হিসেবে তো আপনারা তার ভালই চান। সত্যিই বলতে ভাল'র সঙ্গাটাই আমরা জানি না। মা-বাবা বলেই কি সন্তানের ব্যক্তি স্বাধিনতায় হস্তক্ষেপ করাটা ভাল নাকি তাকে নিজের মত করে গড়ে উঠতে দেয়াটা ভাল?

প্রায়ই মা-বাবা সন্তানের জন্য এটা করেন ওটা করেন বলতে শুনা যায় (শ্রদ্ধা জানাচ্ছি তাদের ভালবাসার প্রতি) কিন্তুু সন্তানরা কি তাদের মা-বাবার জন্য কম সেক্রিফাইস করে?
একটা ছেলে / মেয়ে যখন শুধুমাত্র তার পরিবারের কথা ভেবে ভালবাসার মানুষটির কথা কাউকে জানতে না দিয়ে দরজার ওপাশে বোবাকান্না করে সেটা কি তার মা-বাবার জন্য সেক্রিফাইস করা নয়?
যখন মধ্যবিত্ত পরিবারের সন্তানটি নিন্তাত্যই কোন সখের জিনিস পূরন করার আগেই বাবার আর্থিক সীমাবদ্ধতা জেনে সেই স্বপ্নকে নিজের মধ্যই দাফন করে দেয় সেটা কি সেক্রিফাইস নয়?
তার বন্ধুরা যখন নতুন জামা কিনে, ল্যাপটপ কিনে, কোথাও ঘুরতে যায় তখন তার আবেগি মনটাকে কাল্পনিক নানান কিছু দিয়ে বুঝিয়ে রাখাটা কি শুধুই আপনাদের জন্য নয়?
এরকম হাজারও স্বপ্ন প্রায়ই তারা বিসর্জন দেয় শুধু আপনাদের ভালবাসে বলে, যেটা আপনারা চিন্তা করতেও পারেন না।

আপনারা শুধুই বলতে পারেন, তোমাকে অমুকের মত হবে। অমুকের ছেলে দেখ কত ভাল রেজাল্ট করছে/ কত ভাল চাকরি করছে/ অনেক টাকা কামাই করছে। তমুকের মেয়েটা এখন মেডিকেলে পরছে/ বুয়েটে পড়ছে। এইসব অপ্রাসঙ্গিক উদাহরন দিয়ে প্লিজ তাদেরকে কনফিউজড করবেন না । সবাইকে বুয়েট/ মেডিকেলে পড়া সম্ভব না। কাউকে না কাউকে তো অন্যান্য কলেজ/ বিশ্ববিদ্যালয়ে পড়তেই হবে এই সহজ বিষয়টা কেন মেনে নিতে পারেন না।

কেমনটা হবে যদি আপনার সন্তান কোনদিন আপনাকে প্রশ্ন করে বসে অমুকের বাবা এত বড় অফিসার/ এত দামি গাড়ি/ এত বড় বাড়ির মালিক কিন্তু তোমার এইসব নাই কেন? কি উত্তর দিবেন তাকে?

সন্তানদের চিন্তা ভাবনার প্রতি যত্নশীল হোন, তাদের তাদের অবস্থান থেকে বুঝতে চেষ্টা করুন। তবেই তাদের প্রতি যথাযথ মূল্যায়ন করতে পারবেন। জিবনে টাকা কামানোর অনেক উপায় রয়েছে, শুধু টাকা থাকলেই সেটাকে সফলতা বলে না। আপনারা একটা সময় বৃদ্ধ হবেন হয়তো তখন আপনার সেবাযত্ন করার জন্য আপনার সন্তানের টাকা দিয়ে ভাল ডাক্তার/ চিকিৎসা কিংবা ভাল একটা বৃদ্ধাশ্রম কপালে জুটবে। মা-বাবার প্রতি সন্তানের ভালবাসা, শ্রদ্ধা, সম্মান, দ্বায়িত্ববোধ সম্পূর্ন ভিন্ন বিষয়। ব্যাপারটা যতদ্রুত উপলদ্ধি করতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গল হবে।
মহান আল্লাহ আমাদের সবাইকে যেন সঠিক জ্ঞান দান করেন।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×